হেড-স্মিথের সেঞ্চুরিতে সিডনি টেস্টের নিয়ন্ত্রণে অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক
০৬ জানুয়ারি ২০২৬, ১৪:০৯ আপডেট : ০৬ জানুয়ারি ২০২৬, ১৪:০৯

ট্রাভিস হেড ও স্টিভ স্মিথের জোড়া সেঞ্চুরিতে পঞ্চম ও শেষ অ্যাশেজ টেস্টের তৃতীয় দিনে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়েছে অস্ট্রেলিয়া। ইংল্যান্ডের বিপক্ষে ১৩৪ রানের লিড নিয়ে দিন শেষ করেছে স্বাগতিকরা।

ট্রাভিস হেড শেষ পর্যন্ত খেলেছেন ১৬৩ রানের ঝড়ো ইনিংস আর স্টিভ স্মিথ অপরাজিত ছিলেন ১২৯ রানে। এই জুটিতে ভর করেই ইংল্যান্ডকে চাপে ফেলেছে অস্ট্রেলিয়া।

স্মিথ ছিলেন দারুণ কার্যকর। ক্যারিয়ারের ৩৭তম টেস্ট সেঞ্চুরি তুলে দলকে ৭ উইকেটে ৫১৮ রানে পৌঁছে দিতে ভূমিকা রেখেছেন। ইংল্যান্ডের ৩৮৪ রানের জবাবে প্রথম ইনিংসে এই সংগ্রহ গড়ে অস্ট্রেলিয়া। দিন শেষে স্মিথের সঙ্গী ছিলেন বাউ ওয়েবস্টার। তিনি অপরাজিত ছিলেন ৪২ রানে।

সিরিজে ৩–১ ব্যবধানে এগিয়ে থাকা অস্ট্রেলিয়া এরই মধ্যে অ্যাশেজ ধরে রেখেছে। 

এদিন মাত্র ১০৫ বলে তিন অঙ্ক ছুঁয়েছেন হেড এবং একপর্যায়ে মনে হচ্ছিল, ডাবল সেঞ্চুরির দিকেই এগোচ্ছেন। কিন্তু মধ্যাহ্নভোজের পর তৃতীয় ওভারে খণ্ডকালীন স্পিনার জ্যাকব বেথেলের বলে থামতে হয় তাকে। সিরিজে প্রথমবার বল করতে নেমে নিজের দ্বিতীয় ওভারেই ৩২ বছর বয়সী হেডকে এলবিডাব্লিউ করেন বেথেল। তবে বেথেলের ওপর আধিপত্য বিস্তার করে খেলেন স্মিথ। একটি বিশাল ছক্কা হাঁকিয়ে অ্যাশেজে নিজের ১৩তম সেঞ্চুরি পূরণ করেন তিনি। যার মধ্য দিয়ে ইংল্যান্ডের কিংবদন্তি জ্যাক হোবসকে ছাড়িয়ে গেছেন স্মিথ। অ্যাশেজে তার চেয়ে বেশি সেঞ্চুরি আছে কেবল ডন ব্র্যাডম্যানের (১৯টি)। অপর দিকে অবসরের সিদ্ধান্ত নেওয়া উসমান খাজা নিজের ৮৮তম ও শেষ টেস্টে এলবিডাব্লিউ হন ১৭ রান। 

ব্রাইডন কার্স ১০৮ রানে নেন ৩টি উইকেট। ৮৭ রানে দুটি নেন বেন স্টোকস। একটি করে নেন জশ টাং ও জ্যাকব বেথেল। 

/এফআইআর/
সম্পর্কিত
এশিয়ান গেমসে ভেসে গেলো চার কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল কবে? 
না খেলেই এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ পাকিস্তান
এশিয়ান গেমস  ২ রানে জয়, এবারও কি জমবে বাংলাদেশ-মালয়েশিয়া লড়াই?
সর্বশেষ খবর
আইনশৃঙ্খলা থেকে এলপিজি সংকট, যা বললেন তথ্য উপদেষ্টা
আইনশৃঙ্খলা থেকে এলপিজি সংকট, যা বললেন তথ্য উপদেষ্টা
শাহরিয়ার কবিরসহ লেখক-শিক্ষকদের মুক্তি চাইলেন আনু মুহাম্মাদ
শাহরিয়ার কবিরসহ লেখক-শিক্ষকদের মুক্তি চাইলেন আনু মুহাম্মাদ
হরমুজ খোলার প্রস্তাবে আজই যুক্তরাষ্ট্রের জবাব আশা ইরানের
হরমুজ খোলার প্রস্তাবে আজই যুক্তরাষ্ট্রের জবাব আশা ইরানের
মেয়েকে যৌনতা নিয়ে লজ্জা নয়, খোলামেলা শিক্ষা দিতে চান রাধিকা
মেয়েকে যৌনতা নিয়ে লজ্জা নয়, খোলামেলা শিক্ষা দিতে চান রাধিকা
সর্বাধিক পঠিত
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
এনসিপিতে নতুন পরিচয়ে সারজিস আলম
এনসিপিতে নতুন পরিচয়ে সারজিস আলম
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
শেখ হাসিনার জন্মদিনে জবিতে প্রকাশ্যে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মসূচি
শেখ হাসিনার জন্মদিনে জবিতে প্রকাশ্যে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মসূচি