বিপিএল

মেহেদীর অলরাউন্ড নৈপুণ্যে ফাইনালে চট্টগ্রাম 

স্পোর্টস ডেস্ক
২০ জানুয়ারি ২০২৬, ২২:৩৮আপডেট : ২০ জানুয়ারি ২০২৬, ২৩:০৪

বিপিএলের প্রথম কোয়ালিফায়ারে রাজশাহী ওয়ারিয়র্সকে ৬ উইকেটে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে চট্টগ্রাম রয়্যালস। অবশ্য হারলেও রাজশাহীর পথচলা এখানেই শেষ নয়। বুধবার দ্বিতীয় কোয়ালিফায়ারে সিলেট টাইটান্সের মুখোমুখি হবে তারা। 

মঙ্গলবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ১৩৪ রানের মামুলি লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে বেশ নিয়ন্ত্রণেই ছিল চট্টগ্রাম। শেষ দিকে রাজশাহীর নিয়ন্ত্রিত বোলিং চাপে ফেলে তাদের। শেষ ওভারে প্রয়োজন ছিল ৯ রান। রোমাঞ্চকর সেই মুহূর্তে দায়িত্ব নেন অধিনায়ক মেহেদী হাসান। ২০তম ওভারের দ্বিতীয় বলে বিশাল এক ছক্কায় কার্যত ম্যাচের নিষ্পত্তি করে দেন তিনি। পরে ৩ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে চট্টগ্রাম। শুরুতে মির্জা বেগ (৪৫) ও মোহাম্মদ নাঈম (৩০) ৬৪ রানের জুটি গড়েন। নাঈমের বিদায়ে ভাঙে শুরুর জুটি। তার পর নওয়াজ ২০ রানে ফিরলে ৯৮ রানে পতন হয় দ্বিতীয় উইকেটের। দ্রুত সময়ে বিদায় নেন আসিফ আলী (১১)। মির্জা বেগ ৪৭ বলের ইনিংস খেলে ফিরলে তার পর ৯ বলের ক্যামিও ইনিংসে জয়ের বন্দরে নোঙর ফেলেন অধিনায়ক মেহেদী। তার অপরাজিত ১৯ রানের ইনিংসে ছিল ২টি ছক্কা। বল হাতে ভূমিকা রাখায় ম্যাচসেরাও তিনি।  

এর আগে টস হেরে ১৩৩ রানে অলআউট হয়েছে রাজশাহী। দলটির ইনিংস কখনই ছন্দে ছিল না। তানজিদ হাসানের ধীর গতির ৪১ রান ছাড়া কেউ ব্যাটিংয়ে উল্লেখযোগ্য কিছু করতে পারেনি। চট্টগ্রামের বোলারদের নৈপুণ্যে কোণঠাসা হয়ে পড়ে তারা। বল হাতে মেহেদী হাসান ছিলেন ভীষণ কার্যকর। ২০ রানে নেন ২ উইকেট। আমের জামাল তো শেষ ওভরে নেন জোড়া উইকেট। তার মধ্যে শেষ দিকে ১৫ বলে ৩২ রানের ক্যামিও ইনিংস খেলা আব্দুল গাফফার সাকলাইনের উইকেটটিও ছিল। 

 

/এফআইআর/
সম্পর্কিত
এশিয়ান গেমসে ভারতের ক্রিকেটাররা রুম শেয়ার করবেন, বাংলাদেশকে করতে হচ্ছে না!
‘পুরো দেশ তাকিয়ে, যাতে আমরা ভালো করি’
বিশ্বকাপ জয়ের মিশনে পিটারসেনকে ফেরালো ইংল্যান্ড
সর্বশেষ খবর
দেশের বিভিন্ন স্থানে হতে পারে বৃষ্টি
দেশের বিভিন্ন স্থানে হতে পারে বৃষ্টি
জর্দার কৌটায় শেষ ১০ বছরের সঞ্চয়!
জর্দার কৌটায় শেষ ১০ বছরের সঞ্চয়!
টিভিতে আজকের খেলা (৮ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৮ সেপ্টেম্বর, ২০২৬)
উচ্চমূল্যে সার বিক্রি, ডিলারকে জরিমানা
উচ্চমূল্যে সার বিক্রি, ডিলারকে জরিমানা
সর্বাধিক পঠিত
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ
স্রোতে ভেসে যাওয়া ফেরি ফিরলো পাটুরিয়া ঘাটে
স্রোতে ভেসে যাওয়া ফেরি ফিরলো পাটুরিয়া ঘাটে