আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় রাহানের

স্পোর্টস ডেস্ক
৩০ জুলাই ২০২৬, ১৩:৩০আপডেট : ৩০ জুলাই ২০২৬, ১৩:৫১

একসময় ভারতের সবচেয়ে নির্ভরযোগ্য টেস্ট ব্যাটারদের একজন ছিলেন। সংকটের মুহূর্তে ব্যাট হাতে যেমন ভরসা দিয়েছেন, তেমনি অধিনায়ক হিসেবেও লিখেছেন ইতিহাস। দীর্ঘ ১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের পর অবশেষে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ভারতের অভিজ্ঞ মিডল-অর্ডার ব্যাটার অজিঙ্কা রাহানে।

মুম্বাইয়ের এই ব্যাটার ২০১১ সালে টি-টোয়েন্টি দিয়ে ভারতের হয়ে অভিষেক করেন। তবে ধৈর্য, দৃঢ়তা এবং রক্ষণাত্মক ব্যাটিংয়ের কারণে তিনি টেস্ট ক্রিকেটেই নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় ৩৮ বছর বয়সী রাহানে বলেছেন, ‘জীবনের বাস্তবতা হলো, প্রতিটি শুরুর যেমন শেষ আছে, তেমনি প্রতিটি যাত্রারও একটি সমাপ্তি রয়েছে। সেই সময় এলে সেটিকে সম্মান জানিয়ে সামনে এগিয়ে যেতে হয়। ব্যাটিংয়ে আমি সবসময় সঠিক সময়ের ওপর বিশ্বাস করেছি, আর আজ আমার মনে হচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর এটাই সঠিক সময়।’

২০২৩ সালের জুলাইয়ে নিজের ৮৫তম ও শেষ টেস্ট ম্যাচ খেলেছিলেন রাহানে। এরপর আর জাতীয় দলে সুযোগ পাননি। সীমিত ওভারের ক্রিকেটে ভারতের হয়ে তার শেষ ম্যাচ ছিল ২০১৮ সালে। টেস্ট ক্যারিয়ারে তিনি ৮৫ ম্যাচে ৫ হাজার ৭৭ রান করেছেন, গড় ৩৮.৪৬। রয়েছে ১২টি শতক।

রাহানের ক্যারিয়ারের সবচেয়ে স্মরণীয় অধ্যায়টি আসে ২০২০-২১ সালে অস্ট্রেলিয়া সফরে। বিরাট কোহলি পিতৃত্বকালীন ছুটিতে থাকায় অধিনায়কের দায়িত্ব পান তিনি। অ্যাডিলেড টেস্টে মাত্র ৩৬ রানে অলআউট হওয়ার লজ্জার পর মেলবোর্ন টেস্টে তার অনবদ্য সেঞ্চুরি ভারতকে সিরিজে সমতা এনে দেয়। পরে তার নেতৃত্বেই ভারত ২-১ ব্যবধানে ঐতিহাসিক সিরিজ জিতে নেয়।

এছাড়া অস্ট্রেলিয়া, আফগানিস্তান এবং নিউজিল্যান্ডের বিপক্ষে মোট ছয়টি টেস্টে ভারতকে নেতৃত্ব দেন রাহানে। তার অধিনায়কত্বে ভারত চারটি ম্যাচ জেতে এবং দুটি ড্র করে। অর্থাৎ, টেস্ট অধিনায়ক হিসেবে তিনি কখনোই হারেননি।

বর্তমানে ইংল্যান্ডে দ্য হান্ড্রেড টুর্নামেন্টে ধারাভাষ্য দিচ্ছেন রাহানে। পাশাপাশি দেশীয় ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও নিয়মিত খেলছেন তিনি।

/এফআইআর/
সম্পর্কিত
বাংলাদেশে ভারতের সফর নিয়ে যা জানা গেলো 
বিপিএল কি হচ্ছে?  
টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে ২৩০ ধাপ লাফ দিলেন সূর্যবংশী
সর্বশেষ খবর
শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার, হাজির করা হলো ট্রাইব্যুনালে
শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার, হাজির করা হলো ট্রাইব্যুনালে
বাংলাদেশি পাসপোর্টে বাড়ছে ভ্রমণের সুযোগ
বাংলাদেশি পাসপোর্টে বাড়ছে ভ্রমণের সুযোগ
হজের টিকিটের দাম কমানোসহ আরও যেসব উদ্যোগের কথা জানালেন প্রতিমন্ত্রী 
হজের টিকিটের দাম কমানোসহ আরও যেসব উদ্যোগের কথা জানালেন প্রতিমন্ত্রী 
বিএনপির ভেতরে থাকা সুপ্ত স্বৈরতন্ত্রের প্রকাশ ঘটেছে হবিগঞ্জে: ইসলামী আন্দোলন
বিএনপির ভেতরে থাকা সুপ্ত স্বৈরতন্ত্রের প্রকাশ ঘটেছে হবিগঞ্জে: ইসলামী আন্দোলন
সর্বাধিক পঠিত
২ কোটি ৩৫ লাখ টাকা নিয়ে ভারতে পালানোর সময় দুই কর্মকর্তা ধরা
২ কোটি ৩৫ লাখ টাকা নিয়ে ভারতে পালানোর সময় দুই কর্মকর্তা ধরা
ইমনকে ধরতে অভিযান চালায় ৯টি টিম, পুলিশকে বলেন নাম মিরাজ বাড়ি ঢাকায়
ইমনকে ধরতে অভিযান চালায় ৯টি টিম, পুলিশকে বলেন নাম মিরাজ বাড়ি ঢাকায়
বাংলাদেশ থেকে ৩ লাখ ও মালয়েশিয়া থেকে ৫ হাজার রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম
বাংলাদেশ থেকে ৩ লাখ ও মালয়েশিয়া থেকে ৫ হাজার রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম
৪ দিন আগে কীভাবে দেশে ঢুকেছেন দুর্ধর্ষ ইমন, সাজ্জাদ ও রায়হান কোথায়?
৪ দিন আগে কীভাবে দেশে ঢুকেছেন দুর্ধর্ষ ইমন, সাজ্জাদ ও রায়হান কোথায়?
টানা ২৪ ঘণ্টা উড্ডয়ন: দীর্ঘতম বাণিজ্যিক ফ্লাইটের বিশ্বরেকর্ড
টানা ২৪ ঘণ্টা উড্ডয়ন: দীর্ঘতম বাণিজ্যিক ফ্লাইটের বিশ্বরেকর্ড