নারী এশিয়া কাপে বাংলাদেশের গ্রুপে নেই ভারত-পাকিস্তান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ আগস্ট ২০২৬, ০৯:৫৫আপডেট : ০৭ আগস্ট ২০২৬, ০৯:৫৫

নারী এশিয়া কাপের ষষ্ঠ আসরের সূচি ও গ্রুপিং ঘোষণা করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল। প্রথম প্রতিপক্ষ হিসেবে ইন্দোনেশিয়াকে পেয়েছে বাংলাদেশ। গ্রুপ পর্বে নিগার সুলতানার দলের অন‍্য দুই প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত। টি-টোয়েন্টি টুর্নামেন্টটির পর্দা উঠবে আগামী ২৮ অগাস্ট।

আট দলকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। ‘এ’ গ্রুপে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের সঙ্গে আছে হংকং ও থাইল্যান্ড। বাংলাদেশ পড়েছে ‘বি’ গ্রুপে।

গ্রুপের প্রতিটি দল পরস্পরের বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে। শীর্ষ দুই দল যাবে সেমি-ফাইনালে। আগামী ১০ সেপ্টেম্বর হবে শেষ চারের লড়াই। ফাইনাল মাঠে গড়াবে ১৩ সেপ্টেম্বর।

আগামী ৩১ অগাস্ট ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। ৬ সেপ্টেম্বর তারা লড়বে শ্রীলঙ্কার বিপক্ষে। আর দুই দিন পর (৮ সেপ্টেম্বর) শেষ গ্রুপ ম্যাচে তাদের প্রতিপক্ষ আরব আমিরাত।

ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচটি হবে আগামী ৫ সেপ্টেম্বর।

সবগুলো ম্যাচই হবে ফ্লাডলাইটের নিচে। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হবে মাঠের লড়াই।

টুর্নামেন্টে রেকর্ড তিনবারের চ্যাম্পিয়ন ভারত। একবার করে শিরোপা পেয়েছিল শ্রীলঙ্কা ও বাংলাদেশ। শিরোপা ধরে রাখার অভিযানে নামবে লঙ্কানরা। আর বাংলাদেশ জিতেছিল ২০১৮ সালে।

/টিএ/আরকে/
সম্পর্কিত
অস্ট্রেলিয়াতে সেঞ্চুরি করে কী বললেন মিরাজ
অস্ট্রেলিয়ায় মিরাজের সেঞ্চুরি, বাকিরা কেমন করেছেন?
তিন বছর পর দেশের বাইরে টেস্ট জিতলো পাকিস্তান 
সর্বশেষ খবর
উখিয়া সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে যুবক আহত
উখিয়া সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে যুবক আহত
ড্রোনের মতোই ক্ষেপণাস্ত্র তৈরি করবে ইউক্রেন: জেলেনস্কি
ড্রোনের মতোই ক্ষেপণাস্ত্র তৈরি করবে ইউক্রেন: জেলেনস্কি
রোম সম্পর্কে কিছু আকর্ষণীয় তথ্য, যা হয়তো জানেন না
রোম সম্পর্কে কিছু আকর্ষণীয় তথ্য, যা হয়তো জানেন না
বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহত, আহত ১৫
বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহত, আহত ১৫
সর্বাধিক পঠিত
মিটার একবার, ভাড়া ও চার্জ আজীবন
মিটার একবার, ভাড়া ও চার্জ আজীবন
ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন
ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন
অনুশ্রীর স্বপ্ন পূরণ করলেন প্রধানমন্ত্রী
অনুশ্রীর স্বপ্ন পূরণ করলেন প্রধানমন্ত্রী
আওয়ামী লীগ শত্রু নয় আমাদের মিত্র, অচিরেই আমাদের সঙ্গে মিশে যাবে: বিএনপির এমপি
আওয়ামী লীগ শত্রু নয় আমাদের মিত্র, অচিরেই আমাদের সঙ্গে মিশে যাবে: বিএনপির এমপি
‘গ্যাস দে, বিদ্যুৎ দে, নইলে গদি ছাইড়া দে’ স্লোগানে মুখরিত সচিবালয় এলাকা 
‘গ্যাস দে, বিদ্যুৎ দে, নইলে গদি ছাইড়া দে’ স্লোগানে মুখরিত সচিবালয় এলাকা