ড্রোনের মতোই ক্ষেপণাস্ত্র তৈরি করবে ইউক্রেন: জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক 
০৭ আগস্ট ২০২৬, ১০:১১আপডেট : ০৭ আগস্ট ২০২৬, ১০:১১

চলতি বছরের শেষ নাগাদ ইউক্রেনের নিজস্ব অ্যান্টি-ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা তৈরির ‘সুনির্দিষ্ট ফল’ চান বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। মার্কিন তৈরি প্যাট্রিয়ট ব্যবস্থার বিকল্প হিসেবে যৌথভাবে ইউরোপীয় অ্যান্টি-ব্যালিস্টিক সিস্টেম তৈরির ‘ফ্রেয়া’ কর্মসূচিতে ইউক্রেনের অংশগ্রহণের বিষয়ে বৃহস্পতিবার রাতে দেওয়া এক বক্তব্যে তিনি এই ঘোষণা দেন। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে।

জেলেনস্কি বলেন, ইউক্রেন নিজস্ব ক্ষেপণাস্ত্র এবং লাঞ্চার তৈরি করতে সক্ষম, অন্যদিকে আমাদের অংশীদাররা রাডার, সেন্সর এবং অন্যান্য প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ উপাদানগুলো সরবরাহ করবে। অন্যান্য দেশ তাদের নিজস্ব ব্যবস্থা তৈরিতে বহু দশক সময় নিলেও ইউক্রেনকে দ্রুততম সময়ের মধ্যে এই কাজ শেষ করতে হবে উল্লেখ করে তিনি বলেন, ২০২৬-২০২৭ বছরের সূচনালগ্নেই এর বাস্তবায়ন দেখতে চান তিনি।

উন্নয়ন প্রক্রিয়া ত্বরান্বিত করার কৌশল নিয়ে তিনি শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন জানিয়ে ইউক্রেনীয় প্রেসিডেন্ট বলেন, ইউক্রেনের অস্ত্র নির্মাতা ও প্রযুক্তি উন্নয়নকারীরা যাতে বাস্তব ফল দিতে পারে, সেজন্য আমরা সব প্রয়োজনীয় শর্ত তৈরি করছি।

প্রতিরক্ষার পাশাপাশি আক্রমণাত্মক সক্ষমতা বাড়ানোর বিষয়ে জেলেনস্কি জানান, ইউক্রেন নিজস্ব ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির কাজও চালিয়ে যাচ্ছে। ইতোমধ্যে এসব ক্ষেপণাস্ত্রের পরীক্ষায় শক্তিশালী সম্ভাবনার কথা জানিয়ে তিনি বলেন, এখন আমাদের এই সাফল্যকে একটি কার্যকর অস্ত্রে রূপান্তর করতে হবে।

/এএস/ 
টাইমলাইন: ইউক্রেন সংকট
০৭ আগস্ট ২০২৬, ১০:১১
ড্রোনের মতোই ক্ষেপণাস্ত্র তৈরি করবে ইউক্রেন: জেলেনস্কি
সম্পর্কিত
কী নিয়ে আলোচনা করবেন ট্রাম্প-শি?
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সৌদি আরবের পক্ষে যুদ্ধে না জড়াতে অন্যান্য দেশকে হুথিদের হুঁশিয়ারি
সর্বশেষ খবর
সাবেক প্যানেল মেয়রকে না পেয়ে কিশোর ছেলেকে তুলে নিয়ে গেলো ডিবি
সাবেক প্যানেল মেয়রকে না পেয়ে কিশোর ছেলেকে তুলে নিয়ে গেলো ডিবি
সার বিতরণে কৃষকদের জন্য নতুন কার্ড!
সার বিতরণে কৃষকদের জন্য নতুন কার্ড!
হাসপাতালে স্ত্রী ও নবজাতক, বাড়িতে মিলল স্বামীর লাশ
হাসপাতালে স্ত্রী ও নবজাতক, বাড়িতে মিলল স্বামীর লাশ
যাদের কখনও দেখিনি, তাদের জীবন নিয়ে এত আগ্রহ কেন?
যাদের কখনও দেখিনি, তাদের জীবন নিয়ে এত আগ্রহ কেন?
সর্বাধিক পঠিত
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির তালিকা সংশোধন করে প্রজ্ঞাপন
শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির তালিকা সংশোধন করে প্রজ্ঞাপন