বাঁহাতি দিবসে ইতিহাস গড়লেন স্টার্ক, টেস্টের সফলতম বাঁহাতি বোলার এখন তিনি

স্পোর্টস ডেস্ক
১৩ আগস্ট ২০২৬, ২০:৩২আপডেট : ১৩ আগস্ট ২০২৬, ২০:৩২

আজ আন্তর্জাতিক বাঁহাতি দিবস। আর ঠিক এমন একটি দিনেই ক্রিকেট ইতিহাসে নিজের নামটি আরও উজ্জ্বল করে রাখলেন অস্ট্রেলিয়ার বাঁহাতি পেসার মিচেল স্টার্ক।

বাঁহাতিদের স্বাতন্ত্র্য, প্রতিভা ও প্রতিদিনের নানা মজার সংগ্রামকে উদযাপনের এই দিনে স্টার্ক এক অনন্য কীর্তি গড়েছেন। ডারউইনে বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিন সাদমান ইসলামকে আউট করে তিনি টেস্ট ইতিহাসের সবচেয়ে সফল বাঁহাতি বোলার হয়ে গেছেন। 

অবশ্য বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্ট শুরুর আগে শ্রীলঙ্কার কিংবদন্তি বাঁহাতি স্পিনার রঙ্গনা হেরাথের সঙ্গে সমান ৪৩৩ টেস্ট উইকেট নিয়ে মাঠে নেমেছিলেন স্টার্ক।

বাংলাদেশের প্রথম ইনিংসের নবম ওভারে সাদমান ইসলামকে নাথান লায়নের হাতে ক্যাচ বানান তিনি। আর সেই উইকেটেই হেরাথকে ছাড়িয়ে যান অস্ট্রেলিয়ান পেসার। ১০৬ টেস্টে স্টার্কের উইকেট এখন ৪৩৪টি। এর মধ্য দিয়ে টেস্ট ইতিহাসে বাঁহাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের মালিক হলেন তিনি।

সাদমানের উইকেটটি স্টার্ককে টেস্ট ক্রিকেটের সর্বকালের সর্বোচ্চ উইকেট শিকারিদের তালিকায় যৌথভাবে ১১ নম্বরে তুলেছে। তালিকায় তার সঙ্গে একই অবস্থানে রয়েছেন ভারতের কিংবদন্তি কপিল দেব। কপিল ১৯৭৮ থেকে ১৯৯৪ সালের মধ্যে ১৩১ টেস্টে ৪৩৪ উইকেট নিয়েছেন। তবে স্টার্কের সামনে এখন আরও বড় মাইলফলক অপেক্ষা করছে। দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি পেসার ডেল স্টেইন ৯৩ টেস্টে ৪৩৯ উইকেট নিয়ে এই তালিকার দশম স্থানে রয়েছেন। অর্থাৎ স্টেইনকে পেছনে ফেলতে স্টার্কের প্রয়োজন আর মাত্র ৬ উইকেট।

৩৬ বছর বয়সী স্টার্ক আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করেন ২০১০ সালের অক্টোবরে। এরপর দ্রুতই অস্ট্রেলিয়ার তিন ফরম্যাটের দলের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে ওঠেন। বাঁহাতি পেসার হিসেবে তার গতি, সুইং এবং ইয়র্কারের সমন্বয় তাকে প্রজন্মের অন্যতম সেরা ফাস্ট বোলারে পরিণত করেছে।
আর আন্তর্জাতিক বাঁহাতি দিবসেই তার এই রেকর্ড যেন বাঁহাতি ক্রিকেটারদের স্বাতন্ত্র্যের আলাদা প্রতীক হয়ে উঠেছে।

 

 

/এফআইআর/
সম্পর্কিত
ক্ষুব্ধ অস্ট্রেলিয়ান দর্শক স্মিথকে বললেন, ‘তুমি খেলার চেয়ে বড় নও’
এবাদতের বল ব্যাটে লেগেছিল, স্বীকার করলেন স্মিথ!
সাবেক অজি ক্রিকেটারের মন্তব্য, ‘অনেকেই মনে করেছিলেন, এই টেস্ট বেশি দিন গড়াবে না’
সর্বশেষ খবর
তারেক মাসুদ-মিশুক মুনীরের স্মরণে মোমবাতি প্রজ্বালন, ব্লাস্টের তিন দাবি
তারেক মাসুদ-মিশুক মুনীরের স্মরণে মোমবাতি প্রজ্বালন, ব্লাস্টের তিন দাবি
ডিএসই’র এজিএম নাসিরের বিরুদ্ধে নারী সহকর্মীকে উত্ত্যক্তের অভিযোগ
ডিএসই’র এজিএম নাসিরের বিরুদ্ধে নারী সহকর্মীকে উত্ত্যক্তের অভিযোগ
রাজধানীতে পৃথক ঘটনায় ৩ যুবকের অস্বাভাবিক মৃত্যু
রাজধানীতে পৃথক ঘটনায় ৩ যুবকের অস্বাভাবিক মৃত্যু
এআই লেখা চিনতে ‘অদৃশ্য জলছাপ’ দিচ্ছে অ্যানথ্রোপিক, কঠিন হচ্ছে নকল
এআই লেখা চিনতে ‘অদৃশ্য জলছাপ’ দিচ্ছে অ্যানথ্রোপিক, কঠিন হচ্ছে নকল
সর্বাধিক পঠিত
আদালতে ঢুকে সেই ওসির ৩ স্যালুট, বিচারক বললেন ‘আপনি এখানে কেন’
আদালতে ঢুকে সেই ওসির ৩ স্যালুট, বিচারক বললেন ‘আপনি এখানে কেন’
শাহজালালে দুই যাত্রীর লাগেজে মিললো ৩ লাখ টাকার বিদেশি মদ
শাহজালালে দুই যাত্রীর লাগেজে মিললো ৩ লাখ টাকার বিদেশি মদ
দলে নতুন পদ পেলেন এমপি মাহমুদুল হোসাইন
দলে নতুন পদ পেলেন এমপি মাহমুদুল হোসাইন
বিএনপির মহাসচিব পদে কে আসছেন, আলোচনায় ৪ নেতা
বিএনপির মহাসচিব পদে কে আসছেন, আলোচনায় ৪ নেতা
সব চূড়ান্ত, এখন অপেক্ষা ইধিকা পালের
সব চূড়ান্ত, এখন অপেক্ষা ইধিকা পালের