১৫০ রানের লিড নিয়ে লাঞ্চে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
১১ অক্টোবর ২০২৬, ১৪:৩৮ আপডেট : ১১ অক্টোবর ২০২৬, ১৪:৩৮

আবুধাবিতে একমাত্র টেস্টের তৃতীয় দিনের প্রথম ঘণ্টাতেই আফগানিস্তানের ব্যাটিংয়ে ধস নামায় বাংলাদেশ। মাত্র ২৯ রানের মধ্যে ৬ উইকেট তুলে নিয়ে স্বাগতিকদের প্রথম ইনিংস গুটিয়ে দিয়েছে সফরকারীরা। হাসান মাহমুদের ঐতিহাসিক হ্যাটট্রিক আর এবাদত হোসেনের চার উইকেটের সুবাদে ২৪০ রানে থেমেছে আফগানিস্তানের ইনিংস। তাতে প্রথম ইনিংসে ১০৬ রানের লিড পেয়েছে বাংলাদেশ। তবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে লাঞ্চ বিরতির আগেই ২ উইকেট হারিয়েছে তারা। বিরতিতে যাওয়ার আগে লিড ছিল ১৫০ রান।

শুরুতে ৩১ রানে সাজঘরে ফেরেন ওপেনার সাদমান ইসলাম (১৩)। লাঞ্চ বিরতির আগে ৭ রানে বিদায় নেন মুমিনুল হকও। ক্রিজে আছেন তানজিদ হাসান ২৪ রানে। 

এর আগে আগের দিনের ৪ উইকেটে ২১১ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করেছিল আফগানিস্তান। বাংলাদেশের প্রথম ইনিংসের ৩৪৬ রান টপকে যাওয়ার ভালো অবস্থানেই ছিল তারা। কিন্তু দ্বিতীয় নতুন বল নেওয়ার পরই ম্যাচের চিত্র বদলে যায়। এবাদত পঞ্চম উইকেট জুটি ভাঙার পর হাসান মাত্র তিন বলে তিন উইকেট নিয়ে আফগানিস্তানের লোয়ার অর্ডার গুঁড়িয়ে দেন।

/এফআইআর/
সম্পর্কিত
এবার অস্ট্রেলিয়ায় সেঞ্চুরি করে ইতিহাস গড়লেন সোবহানা 
হাসানের আগুনে বোলিংয়ে ২৪০ রানে শেষ আফগানিস্তান 
পেসার হিসেবে হ্যাটট্রিক করে হাসানের ইতিহাস 
সর্বশেষ খবর
সিগারেটে ব্র্যান্ড বদলের ব্যাপক সুযোগ
প্রজ্ঞার জরিপ সিগারেটে ব্র্যান্ড বদলের ব্যাপক সুযোগ
প্রতিটি শিক্ষার্থীর সাফল্যের নেপথ্যে বাবা-মায়ের ভালোবাসার ও ত্যাগের গল্প: মাহদী আমিন
প্রতিটি শিক্ষার্থীর সাফল্যের নেপথ্যে বাবা-মায়ের ভালোবাসার ও ত্যাগের গল্প: মাহদী আমিন
১২০ টন সরকারি গম অবৈধভাবে মজুত, ৩ লাখ টাকা জরিমানা
১২০ টন সরকারি গম অবৈধভাবে মজুত, ৩ লাখ টাকা জরিমানা
পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ায় জরুরি অবস্থা ও গভর্নরের শাসন জারি
পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ায় জরুরি অবস্থা ও গভর্নরের শাসন জারি
সর্বাধিক পঠিত
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
আলহামদুলিল্লাহ, আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন: কেয়া পায়েল
আলহামদুলিল্লাহ, আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন: কেয়া পায়েল
স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, কার ডাকে কক্সবাজার গেলো কিশোরী?
স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, কার ডাকে কক্সবাজার গেলো কিশোরী?
বিমানের পাইলট ও সহ-পাইলট একই খাবার খান না কেন?
বিমানের পাইলট ও সহ-পাইলট একই খাবার খান না কেন?
খোলা হয়েছে লালনের আখড়াবাড়ির দানবাক্স, কত টাকা পাওয়া গেলো?
খোলা হয়েছে লালনের আখড়াবাড়ির দানবাক্স, কত টাকা পাওয়া গেলো?