৪৭৯ রানের লক্ষ্য দেওয়ার পর এবাদত-হাসানের আঘাত 

স্পোর্টস ডেস্ক
১২ অক্টোবর ২০২৬, ১৭:০৮ আপডেট : ১২ অক্টোবর ২০২৬, ১৭:০৮

লিটন দাসের দুর্দান্ত সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসে বল হাতেও একমাত্র টেস্টে আফগানিস্তানকে চাপে রেখেছে বাংলাদেশ। আবুধাবিতে চতুর্থ দিনে সোমবার বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে চা-বিরতিতে যাওয়ার আগে ২ উইকেটে ৫১ রান তুলেছে আফগানরা। জয়ের জন্য তাদের সামনে লক্ষ্য ৪৭৯ রান। বাংলাদেশের চাই আর ৮ উইকেট।

এর আগে লিটনের সপ্তম টেস্ট সেঞ্চুরিতে ভর করে দ্বিতীয় ইনিংসে ৭ উইকেটে ৩৭২ রান তুলে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। তাতে আফগানিস্তানের সামনে দাঁড়ায় ৪৭৯ রানের বিশাল লক্ষ্য।

লিটন দিনের খেলা শুরু করেছিলেন ৫ রানে অপরাজিত থেকে। তার পর আত্মবিশ্বাসী ভঙ্গিতে খেলে সেঞ্চুরি পূরণ করেন ১১৫ বলে। শেষ পর্যন্ত ১১৭ বলে ১৪টি চারে ১০২ রান করে আউট হন লিটন। তার সেঞ্চুরির পর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ইনিংস ঘোষণা করেন। তখন বাংলাদেশের লিড ছিল ৪৭৮ রানের। লিটনের সেঞ্চুরির আগে ১১তম ফিফটি তুলে নেন মিরাজ। লিটনকে যোগ্য সঙ্গ দেওয়া মিরাজ অবশ্য ৫২ রানে অপরাজিত থাকেন। 

বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই উইকেট হারায় আফগানিস্তান। দলীয় ৩ রানে আফগানদের ইনিংসে আঘাত হানেন এবাদত। আব্দুল মালিককে ২ রানে ফিরিয়ে দেন তিনি। এরপর ১৯ রান করা শহীদউল্লাহকে আউট করেন হাসান মাহমুদ। তাতে চা-বিরতির সময় আফগানিস্তানের সংগ্রহ দাঁড়ায় ২ উইকেটে ৫১ রান। ক্রিজে আছেন সেদিকুল্লাহ অটল ১৪* ও রহমত শাত ১৪*। 

/এফআইআর/
সম্পর্কিত
লিটন আউট হতেই ইনিংস ঘোষণা বাংলাদেশের 
লিটন-মিরাজের ব্যাটে এক সেশনেই ১১৪ রান
‘গিলক্রিস্ট’কে নিয়ে কেন এত আলোচনা
সর্বশেষ খবর
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
দেড় বছরের মধ্যে সর্বোচ্চ ডলারের দর
দেড় বছরের মধ্যে সর্বোচ্চ ডলারের দর
সর্বাধিক পঠিত
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার