বিএনপি নেতার বাড়িতে পেট্রোল ঢেলে আগুন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৮ নভেম্বর ২০২৬, ১৭:০৮ আপডেট : ১৮ নভেম্বর ২০২৬, ১৭:০৮

চট্টগ্রামের বাঁশখালীতে দক্ষিণ জেলা বিএনপির সদস্য আমিনুর রহমান চৌধুরীর বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) গভীর রাতে এ ঘটনা ঘটে। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। 

পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে, রাত পৌনে ৩টার দিকে ২/৩ জন ব্যক্তি বাড়ির সামনে জানালার ফাঁক দিয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। 

ঘটনার পরপরই নিজের ফেসবুক অ্যাকান্ডন্টে দেওয়া এক স্ট্যাটাসে বিএনপি নেতা আমিনুর রহমান চৌধুরী জানান, রাত ৩টার  দিকে ২-৩ জন দুর্বৃত্ত তার বাড়ির সামনের দরজা ফাঁক করে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। পাশের পুকুরপাড়ে মুরগির খামারে থাকা লোকজন আগুন দেখতে পেয়ে এগিয়ে আসার আগেই দুর্বৃত্তরা পালিয়ে যায়। ঘটনার সময় বাড়িতে পরিবারের কেউ ছিলেন না। তবে তার ভাইয়ের শ্যালক দ্রুত ঘটনাস্থলে পৌঁছানোয় আগুন ঘরের ভেতরের কাঠের দরজায় ছড়িয়ে পড়ার আগেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এতে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গেছে।

আমিনুর রহমান চৌধুরী জানান, বিষয়টি তিনি রাতে টহল দায়িত্বে থাকা রামদাশমুন্সি হাটের পুলিশ বিটের এসআই বাবুকে জানিয়েছেন এবং পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয় বাঁশখালী থানায় জিডি করবো এবং পরে দলীয় সিদ্ধান্ত নিয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বাঁশখালী থানার ওসি রবিউল হক বাংলা ট্রিবিউনকে জানান, খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ পাঠানো হয়েছে। বাঁশখালীতে যাতে কোনও ধরনের নাশকতা বা অগ্নিসন্ত্রাসের মতো ঘটনা না ঘটে, সেদিকে পুলিশকে কঠোর নজরদারিতে রাখা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
যুব উন্নয়ন সংঘ ও দোকানে দুর্বৃত্তদের আগুন, ব্যবসায়ী বললেন ‘সব শেষ, নিঃস্ব হয়ে গেলাম’
নবীগঞ্জে গ্রামীণ ব্যাংকের শাখায় আগুন
বাসাইলে গ্রামীণ ব্যাংকে দুর্বৃত্তদের আগুন
সর্বশেষ খবর
কামিন্সসহ পুরো দল জানতো বল টেম্পারিংয়ের কথা, বিস্ফোরক দাবি ব্যানক্রফটের
কামিন্সসহ পুরো দল জানতো বল টেম্পারিংয়ের কথা, বিস্ফোরক দাবি ব্যানক্রফটের
পরিস্থিতি মোকাবিলা করতে হবে রাজনৈতিকভাবে
পরিস্থিতি মোকাবিলা করতে হবে রাজনৈতিকভাবে
রিকেলটন-রাবাদার জুটিতে ৫৫৭, ১৫৭ রানের লিড দক্ষিণ আফ্রিকার
রিকেলটন-রাবাদার জুটিতে ৫৫৭, ১৫৭ রানের লিড দক্ষিণ আফ্রিকার
সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, আটক ১২
সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, আটক ১২
সর্বাধিক পঠিত
আজানকে শিল্প করার প্রস্তাব, স্পিকার বললেন ‘প্রশ্ন বুঝিনি, মন্ত্রী বুঝে থাকলে উত্তর দেন’
আজানকে শিল্প করার প্রস্তাব, স্পিকার বললেন ‘প্রশ্ন বুঝিনি, মন্ত্রী বুঝে থাকলে উত্তর দেন’
ওসমান ফারুকের পর একাধিক নেতার পদত্যাগের গুঞ্জন, যা বললো বিএনপি
ওসমান ফারুকের পর একাধিক নেতার পদত্যাগের গুঞ্জন, যা বললো বিএনপি
ফাইনাল শেষে একে অন্যকে গার্ড অব অনার দিলো ভারত-পাকিস্তান 
ফাইনাল শেষে একে অন্যকে গার্ড অব অনার দিলো ভারত-পাকিস্তান 
পদত্যাগপত্রে যা লিখেছেন ওসমান ফারুক
পদত্যাগপত্রে যা লিখেছেন ওসমান ফারুক
আওয়ামী লীগ আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
আওয়ামী লীগ আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী