কোচ ছাড়াই খেলতে নামলো মোহামেডান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ অক্টোবর ২০১৬, ২০:২৮ আপডেট : ১৪ অক্টোবর ২০১৬, ২০:৩৬

জোশি কোচ ছাড়াই বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের বিপক্ষে ম্যাচ খেলতে নেমে পড়লো ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড। আজ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলাটিতে জামালের সুইডিশ কোচ স্টেফান হ্যানসেনের বিপরীতে মোহামেডানের কোচের দায়িত্ব পালন করেন ম্যানেজার আমিরুল ইসলাম বাবু।

মৌসুমের শুরু থেকে মোহামেডোনের কোচ ছিলেন জাতীয় দলের সাবেক উইঙ্গার কাজী জসিমউদ্দিন আহমেদ জোশি। মোহামেডানের এ বছরের দলটিতে নেই কোনও তারকা খেলোয়াড়। মাশুক মিয়া জনি জাতীয় দলের একমাত্র সদস্য, অধিকাংশ খেলোয়াড়ই নতুন এবং বিদেশি খেলোয়াড়রাও উঁচু মানের নয়। এ দল নিয়ে জোশি নয়টি খেলার ছয়টিতে ড্র করে তিনটিতে হারে।

এ প্রসঙ্গে জোশি বলেন, ‘ভালোভাবে দলকে অনুশীলন করানোর জন্য ও আমার টাকার ব্যাপারে কর্তৃপক্ষকে বারবার বলেছি। তারা আমার কথা শোনেনি, তাই গত ১০-১২ দিন খেলোয়াড়দের অনুশীলন করাইনি। ক্লাবও আমাকে ডাকেনি, তাই আমিও আর যাইনি।’

জানা গেছে সাবেক খেলোয়াড় মিজানুর রহমান ডন দলকে কোচিং করাচ্ছেন, পেশাদারী লিগের তকমা লাগানো বিপিএলে কোচ ছাড়াই ম্যাচ খেলে নতুন নিদর্শন স্থাপন করলো মোহামেডান।

/আরএম/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সেনা সদস্যদের জীবনমান আরও উন্নত করতে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন
সাভার ক্যান্টনমেন্টে প্রধানমন্ত্রী  সেনা সদস্যদের জীবনমান আরও উন্নত করতে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন
টুপটুপ রিসোর্টের মালিক তানভীরকে প্রধান আসামি করে মামলা, গ্রেফতার ম্যানেজার
টুপটুপ রিসোর্টের মালিক তানভীরকে প্রধান আসামি করে মামলা, গ্রেফতার ম্যানেজার
শরীর থেকেই এবার যেভাবে স্বয়ংক্রিয়ভাবে ধ্বংস হবে চর্বির কোষ
শরীর থেকেই এবার যেভাবে স্বয়ংক্রিয়ভাবে ধ্বংস হবে চর্বির কোষ
পিস্তল হাতে ইশরাকের অভিযান, যে ব্যাখ্যা দিলেন রাশেদ খাঁন
পিস্তল হাতে ইশরাকের অভিযান, যে ব্যাখ্যা দিলেন রাশেদ খাঁন
সর্বাধিক পঠিত
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
আজিমপুর সরকারি কোয়ার্টার কর্তৃপক্ষকে দুই সপ্তাহ সময় দিলেন প্রধানমন্ত্রী
আজিমপুর সরকারি কোয়ার্টার কর্তৃপক্ষকে দুই সপ্তাহ সময় দিলেন প্রধানমন্ত্রী
এখন থেকে লাগেজ লাইভ দেখতে পারবেন শাহজালালের যাত্রীরা
এখন থেকে লাগেজ লাইভ দেখতে পারবেন শাহজালালের যাত্রীরা