পাইওনিয়ার লিগে কিং স্টার চ্যাম্পিয়ন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ নভেম্বর ২০১৭, ২২:২৪ আপডেট : ১২ নভেম্বর ২০১৭, ২২:২৪

ট্রফি নিয়ে কিং স্টার ক্লাবের উল্লাস সেমিফাইনাল হয়েছিল গত ১৮ আগস্ট। প্রায় তিন মাস ঝুলে থাকা পাইওনিয়ার ফুটবল লিগের শিরোপা জিতেছে কিং স্টার ক্লাব। রবিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ফাইনালে তারা ২-১ গোলে হারিয়েছে মিরপুর স্পোর্টস অ্যান্ড ফিজিক্যাল কালচার সেন্টারকে।  

২৭ মিনিটে হেমন্ত সিংহর গোলে এগিয়ে গেলেও জিততে পারেনি মিরপুরের দলটি। ৬২ মিনিটে রাজা শেখ সমতা নিয়ে আসেন ম্যাচে। আর ৮৯ মিনিটে কিং স্টারের জয়সূচক গোলদাতা আক্কাস আলী।

ফাইনালের সেরা বিজয়ী দলের গোলরক্ষক শহীদুল ইসলাম, আর লিগের সেরা একই দলের স্ট্রাইকার ফয়সাল আহমেদ ফাহিম। ফাইনালের আগে আসাদুজ্জামান ফুটবল একাডেমিকে ২-০ গোলে হারিয়ে তৃতীয় হয়েছে ড. ওয়াজেদ মিয়া ক্রীড়া চক্র।

ফাইনালের আগে বকেয়া অংশগ্রহণ ফি নিয়ে ক্লাব কর্মকর্তাদের সঙ্গে লিগ কমিটির শীর্ষ কর্তাদের বাকবিতণ্ডা হয়েছে। এক পর্যায়ে বকেয়া চাইতে আসা কর্মকর্তাদের মাঠ থেকে বের করে দেওয়া হয়। পরে এ নিয়ে দুঃখ প্রকাশ করেন লিগ কমিটির কর্মকর্তারা।

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুবলীগ নেতা আবু তালেব হত্যায় ৩ জনের আমৃত্যু কারাদণ্ড
যুবলীগ নেতা আবু তালেব হত্যায় ৩ জনের আমৃত্যু কারাদণ্ড
রাশিয়ায় উচ্চশিক্ষার সুযোগ, অংশে নিতে হবে অলিম্পিয়াডে 
রাশিয়ায় উচ্চশিক্ষার সুযোগ, অংশে নিতে হবে অলিম্পিয়াডে 
যে থিমে সাজছে গুলশান-বনানী পূজামণ্ডপ
যে থিমে সাজছে গুলশান-বনানী পূজামণ্ডপ
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
বাংলাদেশে সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে ভারতের এক বাক্যের জবাব
বাংলাদেশে সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে ভারতের এক বাক্যের জবাব
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা