পুশইন করা ভারতীয় দম্পতিকে বিএসএফের কাছে ফেরত দিলো বিজিবি

ঠাকুরগাঁও প্রতিনিধি
১৮ জুন ২০২৫, ২২:২৯আপডেট : ১৮ জুন ২০২৫, ২২:২৯

ঠাকুরগাঁও চাপসার সীমান্ত দিয়ে অবৈধভাবে পুশইন করা ভারতীয় এক দম্পতিকে ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পুশইন করা ২৩ জনের মধ্যে যাচাই-বাছাই শেষে ওই ২ জন ভারতীয় নাগরিক হিসেবে চিহ্নিত হন।

বুধবার (১৮ জুন) সন্ধ্যায় পাওয়া ৪২ বিজিবির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়। সোমবার (১৬ জুন) রাত ৮টার দিকে তাদেরকে বিএসএফের কাছে হস্তান্তর করে বিজিবি।

ভারতীয় দুই নাগরিক হলেন- উত্তর চব্বিশ পরগনার জেলার বাগদা থানার হরিহারপুর গ্রামে তাহাজুর মন্ডলের ছেলে ফজের মন্ডল (২১) ও তার স্ত্রী তাছলিমা মন্ডল (১৯)।

বুধবার সন্ধ্যায় ৪২ বিজিবির পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৪ জুন রাত ১টার দিকে দিনাজপুর ব্যাটালিয়নের চাপসার বিওপির দায়িত্বপূর্ণ দক্ষিণ সীমান্ত পিলার ৩৪৭/১-এস বরাবর ভারতের অভ্যন্তর থেকে ২৩ জন (৫ পুরুষ, ১২ নারী ও ৬ জন শিশু) বাংলাদেশে প্রবেশ করে। বিজিবি টহল দল তাদের আটক করে।

জিজ্ঞাসাবাদ ও যাচাই-বাছাই শেষে ২১ জনকে বাংলাদেশি নাগরিক হিসেবে শনাক্ত করা হয় এবং তাদের ঠাকুরগাঁও জেলার হরিপুর থানায় সোপর্দ করা হয়। তবে বাকি দুই জনের পরিচয় নিশ্চিত করে দেখা যায়, তারা ভারতের উত্তর চব্বিশ পরগনা জেলার বাসিন্দা ও তারা স্বামী-স্ত্রী।

পরে বিজিবি কর্তৃপক্ষ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ৮৭ ব্যাটালিয়নের সঙ্গে যোগাযোগ করে পতাকা বৈঠকের আয়োজন করে। সোমবার সন্ধ্যায় সীমান্ত পিলার ৩৪৯/৫-এস এলাকায় পতাকা বৈঠক অনুষ্ঠিত হয় এবং এরপর ওই দুই ভারতীয় নাগরিককে বিএসএফের কাছে হস্তান্তর করা হয়।

বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় মানবপাচার ও অনুপ্রবেশসহ সব অপরাধ প্রতিরোধে তারা নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছেন এবং এ বিষয়ে তথ্য প্রদান করতে সবার সহযোগিতা কামনা করেন তারা।

/এফআর/
সম্পর্কিত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্ত হত্যা নিয়ে যত প্রশ্ন
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সর্বশেষ খবর
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি