পুরস্কারের জন্য আর কত অপেক্ষা স্বাধীন বাংলা ফুটবল দলের!

তানজীম আহমেদ
২৬ মার্চ ২০১৮, ১২:১৭ আপডেট : ২৬ মার্চ ২০১৮, ১৭:৩৫

পুরস্কারের জন্য আর কত অপেক্ষা স্বাধীন বাংলা ফুটবল দলের! দেশের স্বাধীনতার জন্য জনমত গঠন করতে হবে, রাখতে হবে সহায়ক ভূমিকা। এই ব্রত বুকে ধারণ করে ভারতের মাঠে নেমেছিলেন একদল ফুটবল-যোদ্ধা। স্বাধীন বাংলা ফুটবল দল নিয়ে তারা ঘুরেছেন ভারতের এপ্রান্ত থেকে ওপ্রান্ত। পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে অস্ত্র হাতে লড়াই করেছেন মুক্তিযোদ্ধারা। আর জাকারিয়া পিন্টু, প্রতাপ শঙ্কর হাজরা, কাজী সালাউদ্দিনরা লড়াই করেছেন ফুটবল মাঠে। ফুটবল খেলে অর্থ সংগ্রহ করে প্রবাসী সরকারের হাতে তুলে দিয়েছেন তারা। ফুটবলারদের লড়াইয়ের কথা জেনে অনুপ্রাণিত হয়েছে সারা দেশের মানুষ। ইতিহাসের পাতায় জায়গা করে নিলেও একটা আক্ষেপ আজও ঘোচেনি তাদের। এখনও স্বাধীনতা পুরস্কার পায়নি স্বাধীন বাংলা ফুটবল দল!

১৯৭১ সালের ২৫ জুলাই ভারতের নদীয়ার কৃষ্ণনগরে প্রথম মাঠে নেমেছিলেন পিন্টু-সালাউদ্দিনরা। সেই ম্যাচের পরতে পরতে ছিল উত্তেজনা, শিহরণ। তখনও বাংলাদেশ স্বীকৃতি পায়নি। তবে ফুটবলারদের দাবি মেনে ম্যাচের আগে বাংলাদেশের পতাকা উঠেছে মাঠে, বেজেছে ‘আমার সোনার বাংলা’।

তারপর আরও ১৫টি ম্যাচ খেলেছিল দলটি, সাড়া ফেলে দিয়েছিল পুরো ভারতে। মুম্বাইয়ে (তখন নাম ছিল বম্বে) একটি ম্যাচে স্বাধীন বাংলা দলের বিপক্ষে খেলেছিলেন ভারতের ক্রিকেট তারকা মনসুর আলী খান পতৌদি। সেই ম্যাচে গ্যালারিতে ছিলেন বলিউড কিংবদন্তি দিলীপ কুমার ও প্রখ্যাত অভিনেত্রী শর্মিলা ঠাকুর।

স্বাধীনতার ৪৭ বছর কেটে গেলেও স্বাধীন বাংলা ফুটবল দল কোনও সম্মাননা পায়নি। দলের ৩৫ সদস্যের ৯ জন আজ আর পৃথিবীতে নেই। দল বঞ্চিত হলেও ১৯৯৫ সালে জাকারিয়া পিন্টু এবং পরের বছর সালাউদ্দিন পেয়েছেন স্বাধীনতা পুরস্কার।

পুরস্কারের জন্য আর কত অপেক্ষা স্বাধীন বাংলা ফুটবল দলের! কিন্তু দলের স্বীকৃতি না পাওয়া কিছুতেই মেনে নিতে পারছেন না ফুটবল ফেডারেশনের সভাপতি সালাউদ্দিন, ‘এটা খুবই দুঃখজনক ঘটনা। স্বাধীন বাংলা ফুটবল দলের স্বাধীনতা পুরস্কার পাওয়া উচিত ছিল। তখন আমি দলের জুনিয়র খেলোয়াড় ছিলাম। কেন এখনও স্বাধীন বাংলা দল পুরস্কার পায়নি সেই প্রশ্ন তোলার সময় এসেছে।’

দলটির অধিনায়ক জাকারিয়া পিন্টুর দাবি, ‘আমি অনেকবার এই দলকে স্বাধীনতা বা জাতীয় পুরস্কার দেওয়ার অনুরোধ করেছি সরকারকে। বুঝতে পারছি না আমাদের দলকে কেন এভাবে বঞ্চিত করা হচ্ছে। বর্তমান সরকার তো মুক্তিযুদ্ধের পক্ষের সরকার, তারা তো দিতে পারে। স্বাধীন বাংলা ফুটবল দলকে অবশ্যই পুরস্কার দেওয়া উচিত।’

স্বাধীন বাংলা দলের প্রস্তাবক ও সদস্য সাইদুর রহমান প্যাটেলও ব্যথিত, ‘এটা আমাদের খুব কষ্টের জায়গা। স্বাধীনতা যুদ্ধে অনেক বড় অবদান রেখেও স্বাধীন বাংলা দল কোনও স্বীকৃতি পায়নি। অথচ এই দলের প্রত্যেকেই ছিলেন বাংলাদেশের রাষ্ট্রদূত। সেই সময় ভারতীয় পত্রিকায় লেখা হতো বাংলাদেশের দুটো রণাঙ্গন—একটা সশস্ত্র, অন্যটা ক্রীড়াঙ্গন। স্বাধীনতা যুদ্ধের সঙ্গে জড়িত অনেকেই পুরস্কার পেয়েছেন, এমনকি বিদেশিরাও পেয়েছেন সম্মাননা। শুধু আমাদের দল কিছু পায়নি।’

তার আশা, একদিন দলটি স্বীকৃতি পাবে, ‘এটা জাতির জনকের দল। আমরা আশা নিয়ে বেঁচে আছি, একদিন শুভ সংবাদ পাবোই।’

আরও পড়ুন- 

দ্বিচক্র যানে স্বাধীনতা দিবস উদযাপন (ফটো স্টোরি)

যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

রাজারবাগে অস্ত্রাগার খুলে দিয়েছিলেন আবু শামা

‘আমরা যেখানে রেখে যাবো, তোমরা সেখান থেকে দেশকে আরও উন্নতির পথে নিয়ে যাবে’

শিক্ষা প্রতিষ্ঠানে সমবেত কণ্ঠে ধ্বনিত হলো জাতীয় সঙ্গীত

স্বাধীনতা দিবসে বঙ্গবন্ধুর প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাংবাদিকদের ডেকে বিএনপির এমপি বললেন, ‘সাংবাদিকতা শিখিয়ে দেবো’
সাংবাদিকদের ডেকে বিএনপির এমপি বললেন, ‘সাংবাদিকতা শিখিয়ে দেবো’
সরঞ্জাম এলেই রাজধানীতে চালু হচ্ছে শিশুদের নতুন পার্ক, জানালেন প্রশাসক
সরঞ্জাম এলেই রাজধানীতে চালু হচ্ছে শিশুদের নতুন পার্ক, জানালেন প্রশাসক
টিভিতে আজকের খেলা (৫ অক্টোবর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ অক্টোবর, ২০২৬)
রাবির ঘটনায় ছাত্রদলকে দায়ী করলো এনসিপি, বিচার দাবি
রাবির ঘটনায় ছাত্রদলকে দায়ী করলো এনসিপি, বিচার দাবি
সর্বাধিক পঠিত
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
অসুস্থতায় ৯ মাস শুটিংয়ে নেই, এবার ফিরতে চান তানিয়া বৃষ্টি
অসুস্থতায় ৯ মাস শুটিংয়ে নেই, এবার ফিরতে চান তানিয়া বৃষ্টি
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের
লালবাগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেত্রী শারমিন গ্রেফতার
লালবাগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেত্রী শারমিন গ্রেফতার