ফিরে দেখা বিশ্বকাপ

১৯৬২: মারামারি-বিতর্কের বিশ্বকাপে ব্রাজিলের টানা দ্বিতীয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ মে ২০১৮, ১৬:৫৪আপডেট : ২৯ মে ২০১৮, ১৭:৪৬

দরজায় কড়া নাড়ছে বিশ্বকাপ। রাশিয়ায় বসতে যাচ্ছে ফুটবল মহাযজ্ঞের ২১তম আসর। তার আগের প্রতিযোগিতাটিগুলো কেমন ছিল, কারাই বা চ্যাম্পিয়ন হয়েছিল- ফুটবল উৎসবের বানে ভেসে যাওয়ার আগে একটু চোখ বুলিয়ে নেওয়া যাক সেখানে-

ব্রাজিলের টানা দ্বিতীয় শিরোপা জয় ১৯৫০ বিশ্বকাপে কান্নার দেশে পরিণত হওয়া ব্রাজিলকে দু’হাত ভরে দিয়েছেন ফুটবল দেবতা। ঘরের মাঠের বিশ্বকাপ ফাইনাল হারের যন্ত্রণা ভুলে শিরোপা উৎসব করেছিল তারা ১৯৫৮ সালে, চার বছর পর আবারও সাম্বার দেশে আনন্দের ঢেউ ওঠে টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ে।

চিলির ওই বিশ্বকাপে বাছাই পর্বে ছয় মহাদেশের ৫৭ দেশ অংশ নিয়েছিল। ১৯৬০ সালের আগস্টে শুরু হওয়া এই বাছাই পর্ব পেরিয়ে ১৪ দল নিশ্চিত করে মূল পর্ব, যেখানে তাদের জন্য আগে থেকেই অপেক্ষা করছিল স্বাগতিক চিলি ও চ্যাম্পিয়ন ব্রাজিল। চেকোস্লোভাকিয়াকে ৩-১ গোলে হারিয়ে ইতালির পর দ্বিতীয় দল হিসেবে শিরোপা নিজেদের কাছে রেখে দেয় সেলেসাওরা। ১৯৩৪ ও ১৯৩৮ সালের বিশ্বকাপে টানা দুই শিরোপা জিতেছিল আজ্জুরিরা।

ব্রাজিলের শিরোপার সঙ্গে চিলির বিশ্বকাপ আলোচনায় ছিল বিতর্ক ও মারামারির জন্য। বেশ কয়েকটি ম্যাচে খেলোয়াড়রা হাতাহাতিতে জড়িয়েছিলেন মাঠে, যার মধ্যে কলঙ্কিত হয়ে আছে প্রথম রাউন্ডে চিলি-ইতালির ( ২-০) ম্যাচটি। ম্যাচটিকে ডাকা হয় ‘ব্যাটল অব সান্তিয়াগো’ নামে।    

ব্যাটল অব সান্তিয়াগো: সান্তিয়াগোর এস্তাদিও নাসিওনালে মুখোমুখি হয়েছিল স্বাগতিক চিলি ও ইতালি। গ্রুপ পর্বের এই ম্যাচের ১২ সেকেন্ডে হয় প্রথম ফাউল। শুরুটা তখন থেকেই, এরপর খেলোয়াড়দের মারামারি, দুই খেলোয়াড়ের লাল কার্ড দেখে মাঠ ছাড়া এবং পুলিশের হস্তক্ষেপে ম্যাচে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনা। ১২তম মিনিটে লাল কার্ড দেখেছিলেন ইতালির জর্জিও ফেরিনি, যদিও তিনি মাঠ ছাড়তে অস্বীকৃতি জানান। পরে পুলিশ এসে বের করে নিয়ে যান তাকে।

অন্য চোখে: প্রথমবারের মতো বিশ্বকাপে সুযোগ পায় কলম্বিয়া ও বুলগেরিয়া। অন্যদিকে বাছাই পর্বের বাধা পেরোতে ব্যর্থ হয় আগের আসরের ফাইনালিস্ট সুইডেন ও ফ্রান্স। অস্ট্রিয়া আবার বাছাই পর্ব থেকে  সরিয়ে নেয় নিজেদের।

একনজরে:

আয়োজক: চিলি

মোট দল: ১৬

ভেন্যু:

চ্যাম্পিয়ন: ব্রাজিল

রানার্স-আপ: চেকোস্লোভাকিয়া

মোট ম্যাচ: ৩২

মোট গোল: ৮৯

সর্বোচ্চ গোলদাতা: গারিঞ্চা ও ভাভা (ব্রাজিল), লিওনেল সানচেস (চিলি), ভালেন্তিন ইভানোভ (সোভিয়েত ইউনিয়ন), ফ্লোরিয়ান আলবার্ত (হাঙ্গেরি), দ্রাজান ইয়েরকোভিচ (যুগোস্লাভিয়া)- প্রত্যেকে করেছেন ৪টি করে গোল।

সেরা উদীয়মান খেলোয়াড়: ফ্লোরিয়ান আলবার্ত (হাঙ্গেরি)।

ফরম্যাট:

১৯৫৮ সালের ফরম্যাটেই হয়েছে চিলির বিশ্বকাপ। ১৬ দল চার গ্রুপে ভাগ হয়ে খেলেছে একে অন্যের সঙ্গে। জয়ের জন্য ছিল ২ পয়েন্ট, আর ড্রতে ১ পয়েন্ট। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দুই দল জায়গা পায় কোয়ার্টার ফাইনালে। গ্রুপে দুই বা তার বেশি দলের পয়েন্ট সমান হলে গোল ব্যবধানে এগিয়ে থাকা দল সুবিধা পেয়েছে। বিশ্বকাপে আর্জেন্টিনাই প্রথম দল হিসেবে গোল ব্যবধানের হিসাবে বাদ পড়ে গ্রুপ পর্ব থেকে। গ্রুপ পর্বে ইংল্যান্ড ও আলবিসেলেস্তেদের পয়েন্ট ছিল সমান ৩, কিন্তু গোল ব্যবধানে ইংলিশরা এগিয়ে থাকায় চলে যায় পরের রাউন্ডে।

কোয়ার্টার ফাইনাল:

শেষ আট নিশ্চিত করেছিল- সোভিয়েত ইউনিয়ন, চিলি, ব্রাজিল, ইংল্যান্ড, পশ্চিম জার্মানি, যুগোস্লাভিয়া, হাঙ্গেরি ও চেকোস্লোভাকিয়া।

সেমিফাইনাল:

সেমিফাইনালে মুখোমুখি হয় চিলি-ব্রাজিল ও যুগোস্লাভিয়া-চেকোস্লোভাকিয়া। শেষ আটের লড়াইয়ে গারিঞ্চা ও ভাভার জোড়া লক্ষ্যভেদে চিলিকে ৪-২ গোলে হারায় ব্রাজিল। আর যুগোস্লাভিয়াকে ৩-১ গোলে হারিয়ে ফাইনালে ওঠে চেকোস্লোভাকিয়া।

ফাইনাল:

টানা দ্বিতীয় বিশ্বকাপ জেতার সুযোগ তৈরি হয় ব্রাজিলের। অন্যদিকে চেকোস্লোভিকায় সামনে প্রথম বিশ্বকাপ জেতার হাতছানি। ১৯৩৮ সালের বিশ্বকাপ ফাইনালের দুঃখ ভোলার মিশনে নামলেও চেকোস্লোভাকিয়া আরেকবার হতাশ হয়ে ছাড়ে মাঠ। বিপরীতে ৩-১ গোলের জয়ে টানা দ্বিতীয় শিরোপা জেতার উল্লাসে মাতে ব্রাজিল।

অথচ ১৫তম মিনিটে এগিয়ে গিয়েছিল চেকোস্লোভাকিয়াই। জোসেফ মাসোপুস্তের লক্ষ্যভেদের দুই মিনিট পরই সেলেসাওদের সমতায় ফেরান আমারিলদো। এরপর ৬৯ মিনিটে জিল্তোর গোলের পর ৭৮ মিনিটে ভাভার গোলে শিরোপা উৎসবে মাতে ব্রাজিল।

/কেআর/
সম্পর্কিত
অবাধ্য সেনাদের মৃত্যুদণ্ড দিচ্ছে রাশিয়া: হোয়াইট হাউজ
চিলির হারে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা
বিশ্বকাপের সব উপার্জন দান করবেন এমবাপে!
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী