আত্মবিশ্বাস নিয়ে দেশ ছাড়তে হাইতির মুখোমুখি আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক
২৯ মে ২০১৮, ২২:৪৩আপডেট : ২৯ মে ২০১৮, ২২:৫৯

অনুশীলনে মেসিরা বিশ্বকাপ প্রস্তুতি শুরু হয়ে গেছে। প্রত্যেক দল রাশিয়াতে যাওয়ার আগে নিজেদের পরখ করে নিচ্ছে প্রীতি ম্যাচ খেলে। ঘাম ঝরাবে আর্জেন্টিনাও। তারা স্বাগত জানাচ্ছে মধ্য আমেরিকার দল হাইতিকে।

বুধবার বাংলাদেশ সময় ভোর ৫টায় লা বোম্বোনেরায় হাইতির মুখোমুখি হবে গত বিশ্বকাপের ফাইনালিস্টরা। বিশ্বকাপের আগে এটাই হবে আর্জেন্টিনায় লিওনেল মেসিদের শেষ প্রস্তুতি।

বিশ্বকাপের আগে দেশের মাটিতে শেষ ম্যাচে হাইতিকে বেছে নেওয়ার কারণ হিসেবে দেখা হচ্ছে, বড় জয় নিয়ে দেশ ছাড়তে চায় আর্জেন্টিনা। এতে তাদের আত্মবিশ্বাসের পালেও লাগবে বড় হাওয়া।

বিশ্বকাপ বাছাইয়ের শেষ ম্যাচে মেসির জাদুতে ইকুয়েডরকে হারিয়ে রাশিয়ার টিকিট পায় আর্জেন্টিনা। কিন্তু দলটির ওপর দেশবাসী আস্থা আবার হারিয়েছে স্পেনের বিপক্ষে সবশেষ ম্যাচে ৬-১ গোলে হারের পর। সেই আস্থা পুনরুদ্ধারের সুযোগ হিসেবে দেখা হচ্ছে হাইতির বিপক্ষে এই ম্যাচকে।

বিশ্বকাপের আগে দেশের মাটিতে শেষ ম্যাচে বড় জয় ভিন্ন অন্য কিছুই ভাবছে না আর্জেন্টিনা। এজন্য মেসি-হিগুয়েইনদের নিয়ে শক্তিশালী দল নামাচ্ছেন হোর্হে সাম্পাওলি।

২০১০ সালের বিশ্বকাপের আগে হাইতির বিপক্ষে একমাত্র ম্যাচ খেলেছিল আর্জেন্টিনা, জিতেছিল ৪-০ গোলে। এবার আরও বড় ব্যবধানেই জিততে চায় তারা। নয়তো সেটা হবে তাদের জন্য অস্বস্তিকর। স্কোরটা উড়িয়ে দেওয়ার মতো না হলে মিডিয়া ও ভক্তদের চাপের ব্যাপারও রয়েছে।

১০৮তম র‌্যাংকিংয়ের দলের বিপক্ষে আর্জেন্টিনার বড় জয় প্রত্যাশিত। মেসি-হিগুয়েইনরা ভালো করেই জানেন, দেশবাসীর মুখের হাসি দেখে দেশ ছাড়ার এটাই তো শেষ সুযোগ। নিজেদের শক্তি-সামর্থ্যের পরীক্ষাও হয়ে যাবে তাদের। প্রত্যাশিত জয় পেয়ে গেলে সঙ্গী হবে আত্মবিশ্বাসও।

/এফএইচএম/
সম্পর্কিত
অবাধ্য সেনাদের মৃত্যুদণ্ড দিচ্ছে রাশিয়া: হোয়াইট হাউজ
চিলির হারে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা
বিশ্বকাপের সব উপার্জন দান করবেন এমবাপে!
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী