বিশ্বকাপের পর মেক্সিকোকে বিদায় বলবেন পেরাল্টা

স্পোর্টস ডেস্ক
৩১ মে ২০১৮, ১৩:৫৯আপডেট : ৩১ মে ২০১৮, ১৩:৫৯

অরিব পেরাল্টা রাশিয়া বিশ্বকাপের পর জাতীয় দল থেকে অবসর নেবেন মেক্সিকো স্ট্রাইকার অরিবে পেরাল্টা।

ক্লাব আমেরিকার ৩৪ বছর বয়সী স্ট্রাইকার মেক্সিকোর জার্সিতে খেলেছেন ৬৫ ম্যাচ। গোল করেছেন ২৬টি। ২০১৪ সালের বিশ্বকাপে ক্যামেরুনের বিপক্ষে একটি গোল করেছিলেন পেরাল্টা, ছিলেন সব ম্যাচের একাদশে। কিন্তু এই মৌসুমে বাজে ফর্মে আছেন ২০১২ সালে মেক্সিকোকে অলিম্পিক স্বর্ণ জেতানো এ স্ট্রাইকার।

ক্লাব আমেরিকার জার্সিতে ৯০০ মিনিট ধরে গোল খরায় ভুগছেন পেরাল্টা। তারপরও কোচ হুয়ান কার্লোস ওসোরিও চূড়ান্ত দলে তাকে রাখবেন প্রত্যাশা করা হচ্ছে। অবশ্য হাভিয়ের হার্নান্দেজ ও রাউল জিমেনেজকে পেছনে ফেলে একাদশে জায়গা পাওয়া তার জন্য কঠিন হয়ে দাঁড়াবে।

সান্তোস লাগুনায় ক্লাব ক্যারিয়ার শুরু করা পেরাল্টা দলে জায়গা পাওয়ার অনিশ্চয়তায় ভুগছেন না। বরং তিনি তার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, ‘এটাই আমার শেষ বিশ্বকাপ। তারপর জাতীয় দল থেকে অবসর নেব।’

আগামী শনিবার আজতেকা স্টেডিয়ামে স্কটল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে মেক্সিকো। দেশের মাটিতে সম্ভবত এটাই হবে পেরাল্টার শেষ ম্যাচ। গোল ডটকম

/এফএইচএম/
সম্পর্কিত
অবাধ্য সেনাদের মৃত্যুদণ্ড দিচ্ছে রাশিয়া: হোয়াইট হাউজ
চিলির হারে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা
বিশ্বকাপের সব উপার্জন দান করবেন এমবাপে!
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী