মেসি-নেইমারের প্রত্যেক গোল মেটাবে শিশুদের ক্ষুধা!

স্পোর্টস ডেস্ক
০১ জুন ২০১৮, ১৪:১৪আপডেট : ০১ জুন ২০১৮, ১৪:১৪

মেসি-নেইমারের প্রত্যেক গোল মেটাবে শিশুদের ক্ষুধা! শুরু হচ্ছে ফুটবলের মহারণ। গোলের পর গোল দেখার প্রত্যাশা ভক্তদের মনে, বিশেষ করে তারকাদের কাছ থেকে। তবে লিওনেল মেসি ও নেইমারের গোল এবার হাসি ফুটাবে অগণিত ক্ষুধার্ত শিশুর ‍মুখে।

বৃহস্পতিবার থেকে শুরু করে কোনও অফিসিয়াল টুর্নামেন্টে মেসি বা নেইমার গোল করলেই হলো, প্রত্যেক গোলের বিনিময়ে লাতিন আমেরিকা ও ক্যারিবিয়ান অঞ্চলের স্কুলে বাচ্চাদের দেওয়া হবে ১০ হাজার খাবার।

মাস্টারকার্ড নামে একটি কোম্পানি এই মহতী উদ্যোগ নিয়েছে। বৃহস্পতিবার তারা ঘোষণা দিয়েছে, আর্জেন্টাইন ও ব্রাজিলিয়ান তারকা একটি করে গোল করলেই জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচিতে স্কুলের বাচ্চাদের জন্য ১০ হাজার খাবার দেবে।

এই উদ্যোগের অংশ হতে পেরে গর্বিত মেসি, ‘এই কাজে জড়িত হতে পেরে আমি খুব গর্বিত। এটা হাজার হাজার বাচ্চাদের জীবন পাল্টাতে সহায়তা করবে এবং আমি আশা করি অনেকের মুখে হাসি ফুটবে।’

এই কাজে সহায়তা করতে পেরে খুশি নেইমার, ‘এই অঞ্চলের শিশুরা যেন এক থালা খাবার পায় ও আরও বেশি আশাবাদী হয়ে ওঠে সেটা আমরা নিশ্চিত করতে চাই। আমরা লাতিন আমেরিকানরা জানি, যখন একসঙ্গে আমরা হই তখন অনেক দারুণ কিছু করি এবং এটা তারই উদাহরণ। আমরা একসঙ্গে ক্ষুধার বিরুদ্ধে লড়ব।’ মার্কা

/এফএইচএম/
সম্পর্কিত
অবাধ্য সেনাদের মৃত্যুদণ্ড দিচ্ছে রাশিয়া: হোয়াইট হাউজ
চিলির হারে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা
বিশ্বকাপের সব উপার্জন দান করবেন এমবাপে!
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী