ক্রোয়েশিয়ার বিপক্ষে নেই কস্তা-আগুস্তো

স্পোর্টস ডেস্ক
০২ জুন ২০১৮, ১৮:৩০আপডেট : ০২ জুন ২০১৮, ১৮:৩৭

ডগলাস কস্তা ও রেনাতো আগুস্তো বিশ্বকাপের বাকি আর সপ্তাহখানেক। এরই মধ্যে ব্রাজিল দলে হানা দিয়েছে চোট। ফিটনেস নিয়ে দুশ্চিন্তায় পড়ে গেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। নেইমার এখনও ফিট হতে পারেননি পুরোপুরি। একই সমস্যায় লিভারপুলে ক্রোয়েশিয়ার বিপক্ষে নেই উইঙ্গার ডগলাস কস্তা ও মিডফিল্ডার রেনাতো আগুস্তো। রবিবার রাত ৮টায় এনফিল্ডে মুখোমুখি হবে বিশ্বকাপের দুই দল।

কোচ তিতে এরই মধ্যে নেইমারের ইনজুরি নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। তাছাড়া একই আশঙ্কার মধ্যে আছেন স্ট্রাইকার গাব্রিয়েল হেসুস ও রিজার্ভ রাইট-ব্যাক ফ্যাগনার।

ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন শুক্রবার বলেছে, এনফিল্ডে বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচে নাও খেলতে পারেন কস্তা ও আগুস্তো। রবিবার নিশ্চিত হলো তারা নেই ক্রোয়েটদের বিপক্ষে।

এই ম্যাচে নেইমারের খেলা নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েই চলেছে। ‍কয়েক দিন আগে তিনি জানান, এখনও পুরোপুরি ফিট নন তিনি। তবে বিশ্বকাপে প্রথম ম্যাচ থেকে খেলতে আশাবাদী পিএসজি স্ট্রাইকার।

ব্রাজিলে গত সপ্তাহে অনুশীলন শুরু হলেও ছিলেন না কস্তা। ইংল্যান্ডে দলের সঙ্গে এলেও উরুর চোটে এখনও অনুশীলন করতে পারেননি তিনি। আগুস্তোর চোটটা ডান হাঁটুতে। গত বুধবার থেকে অনুশীলনে নেই তিনি। তার জায়গায় সম্ভবত একাদশে খেলবেন ম্যানসিটির ফের্নান্দিনিয়ো।

এমনকি ১০ জুন অস্ট্রিয়ার বিপক্ষে শেষ প্রস্তুতি ম্যাচেও দেখা যাবে না কস্তা ও আগুস্তোকে। ইএসপিএনএফসি

/এফএইচএম/
সম্পর্কিত
অবাধ্য সেনাদের মৃত্যুদণ্ড দিচ্ছে রাশিয়া: হোয়াইট হাউজ
চিলির হারে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা
বিশ্বকাপের সব উপার্জন দান করবেন এমবাপে!
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের