হারে শুরু জার্মানির বিশ্বকাপ প্রস্তুতি

স্পোর্টস ডেস্ক
০৩ জুন ২০১৮, ০২:২৪আপডেট : ০৩ জুন ২০১৮, ০৩:০৫

অস্ট্রিয়াকে দ্বিতীয় গোল এনে দিলেন স্কপ চোট কাটিয়ে ৮ মাস পর গোলপোস্টের নিচে দাঁড়ালেন মানুয়েল নয়ার। কিন্তু বিশ্বকাপের চূড়ান্ত দলে জায়গা পাওয়ার অগ্নিপরীক্ষায় বড় হোঁচট খেলেন বিশ্ব জয়ী গোলরক্ষক। জার্মানির বিশ্বকাপ প্রস্তুতি শুরু হলো হার দিয়ে।

প্রতিবেশী দেশ অস্ট্রিয়ার সঙ্গে শনিবারের প্রীতি ম্যাচে ২-১ গোলে হেরে গেল বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি। ৩২ বছরে প্রথমবার অস্ট্রিয়ানদের কাছে হারল তারা। আর এনিয়ে ৫ ম্যাচ থাকল জয়হীন, ১৯৮৭-৮৮ মৌসুমের পর যেটা সবচেয়ে লম্বা সময়।

ওর্থারসি স্টেডিয়ামে গিয়ে সুবিধা করতে পারল না জার্মানরা। বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের পৌনে দুই ঘণ্টা পর শুরু হয়েছিল ম্যাচ। তবে ‍বৃষ্টিস্নাত ম্যাচে অনিশ্চয়তার দোলাচলে পড়তে হয়নি বিশ্ব চ্যাম্পিয়নদের। মাত্র ১১ মিনিটে এগিয়ে যায় তারা।

হারের লজ্জা পেতে হলো জার্মানিকে অস্ট্রিয়া গোলরক্ষক জর্জ সিয়েবেনহ্যান্ডলের ভুলে মেসুত ওয়েজিল এগিয়ে নেন জার্মানিকে। কিন্তু দ্বিতীয়ার্ধে স্বাগতিকরা কঠিন প্রতিরোধ গড়ে তোলে। একই সঙ্গে আক্রমণেও ছিল তারা দারুণ। তারই পুরস্কার তারা পায় ৫৩ মিনিটে।

ডেভিড আলাবা ডান দিক থেকে কর্নার কিক নেন। সবার অলক্ষে থাকা মার্টিন হিন্টারগার ব্যাকপোস্টের সামনে থেকে চমৎকার ভলিতে সমতা ফেরান। অসহায় হয়ে বল জালে জড়াতে দেখেন নয়ার। অবশ্য কিছুক্ষণ পর মার্কো আরনোতোভিচকে দারুণ চেষ্টায় ঠেকিয়ে দেন জার্মান গোলরক্ষক।

কঠিন পরীক্ষায় উতরাতে পারলেন না নয়ার তবে অস্ট্রিয়া ঠিক জয়সূচক গোল আদায় করে নেয় ৬৯ মিনিটে। লেইনারের পাস থেকে স্বাগতিকদের দ্বিতীয় গোল করেন আলেহান্দ্রো স্কফ।

এনিয়ে টানা ৭ ম্যাচ জিতল অস্ট্রিয়া। আগামী ১৭ জুন ‘এফ’ গ্রুপে মেক্সিকোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরুর আগে জার্মানি আরও একটি প্রস্তুতি ম্যাচ খেলবে। শুক্রবার লেভারকুসেনে তাদের মুখোমুখি হবে সৌদি আরব।

এদিন আরেক প্রীতি ম্যাচে নাইজেরিয়াকে ২-১ গোলে হারিয়েছে ইংল্যান্ড। গ্যারি কাহিল ও হ্যারি কেইনের গোলে জয়ে বিশ্বকাপের প্রস্তুতি শুরু করল থ্রি লায়নরা। গোল ডটকম

/এফএইচএম/
সম্পর্কিত
অবাধ্য সেনাদের মৃত্যুদণ্ড দিচ্ছে রাশিয়া: হোয়াইট হাউজ
চিলির হারে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা
বিশ্বকাপের সব উপার্জন দান করবেন এমবাপে!
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের