নিজেকে বিশ্বের সেরা ভাবেন না মেসি

স্পোর্টস ডেস্ক
০৫ জুন ২০১৮, ১৭:৫২আপডেট : ০৫ জুন ২০১৮, ১৭:৫২

নিজেকে বিশ্বের সেরা ভাবেন না মেসি জাতীয় দলের সঙ্গে বড় কোনও শিরোপা না জিতলেও ‍সর্বকালের সেরাদের একজন মনে করা হয় লিওনেল মেসিকে। কিন্তু নিজেকে বিশ্বের সেরা ফুটবলার ভাবেন না আর্জেন্টিনার অধিনায়ক।

অনেকে তাকে দলের স্তম্ভ মনে করলেও নিজেকে সেই জায়গায় দেখেন না মেসি। পেপার ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে ৩০ বছর বয়সী বলেছেন, ‘আমি নিজেকে সেরা ভাবি না। আমি মনে করি, অন্য সবার মতোই আরেকজন খেলোয়াড় আমি। মাঠে আমরা সবাই এক, যখন খেলা শুরু হয়।’

বিশ্বকাপে দলের সুযোগ নিয়ে কথা বলেছেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী। তার আশা প্রতিযোগিতা শুরু হওয়ার পর আর্জেন্টিনা তাদের সেরা অবস্থানে থাকবে।

মেসি বলেছেন, ‘ভালোভাবে প্রস্তুত হওয়ার গুরুত্বপূর্ণ। কারণ বাছাইয়ে আমরা শেষ পর্যন্ত লড়াইয়ে ছিলাম। প্রস্তুত হওয়ার সময় আমরা পাইনি।’ তিনি আরও যোগ করেছেন, ‘একটি দল হিসেবে জয় পেতে হলে এবং ফ্রান্স, জার্মানি, ব্রাজিল কিংবা স্পেনের মতো হতে হলে আমাদের এখনও অনেক শক্তিশালী হতে হবে।’

তবে এই দল নিয়ে আর্জেন্টিনাকে শিরোপার দাবিদার মনে করছেন মেসি, ‘আমাদের দল দারুণ খেলোয়াড়দের নিয়ে গড়া এবং আর্জেন্টিনা শিরোপা জয়ের দাবিদার হিসেবে সবসময় খেলবে, কী হয় সেটা ব্যাপার নয়। আমাদের লক্ষ্য সবসময় জেতা এবং আমরা ধীরে খেলার চেষ্টা করব, কিন্তু শক্তিশালী হয়ে প্রতিযোগিতায় এগোব।’ দ্য ওয়ার্ল্ড গেম

/এফএইচএম/
সম্পর্কিত
অবাধ্য সেনাদের মৃত্যুদণ্ড দিচ্ছে রাশিয়া: হোয়াইট হাউজ
চিলির হারে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা
বিশ্বকাপের সব উপার্জন দান করবেন এমবাপে!
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী