৩২ দলের অঙ্ক

২০১৪ বিশ্বকাপের হামেসকে দরকার কলম্বিয়ার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জুন ২০১৮, ২৩:০৭আপডেট : ১১ জুন ২০১৮, ২৩:০৭

২০১৮ বিশ্বকাপের বছর। ফুটবল মহাযজ্ঞের উত্তেজনার আঁচ এখনই পেতে শুরু করেছে বিশ্ব। ফুটবল উৎসবে মেতে ওঠার আগে অংশ নিতে যাওয়া দলগুলোকে নিয়ে আগ্রহের কমতি নেই ভক্ত-সমর্থকদের। এবারও অংশ নিচ্ছে ৩২ দল। তাদের শক্তি-দুর্বলতা, স্কোয়াড, প্রতিপক্ষ নিয়ে সাজানো আমাদের এই আয়োজন। আজ থাকছে ‘এইচ’ গ্রুপের কলম্বিয়া-

কলম্বিয়া ফুটবল দল ব্রাজিল বিশ্বকাপে জায়গা পেয়েছিল ১৬ বছরের অপেক্ষা শেষে। এবার আর অপেক্ষা দীর্ঘ হয়নি কলম্বিয়ানদের। ২০১৪ সালের পর ২০১৮ বিশ্বকাপেও জায়গা করে নিয়েছে লাতিন আমেরিকার দেশটি। বাছাই পর্বের বাধা পেরিয়ে সরাসরি পায় তারা রাশিয়ার টিকিট।

লাতিন আমেরিকা অঞ্চলের বাছাইয়ের একেবারে শেষ রাউন্ডে এসে মূল পর্ব নিশ্চিত হয় কলম্বিয়ার। পেরুর সঙ্গে ১-১ গোলে ড্র করে ২৭ পয়েন্ট নিয়ে সরাসরি জায়গা করে নেয় তারা। টানা দ্বিতীয়বার বিশ্বকাপ খেলার পথে সবচেয়ে বড় অবদান হামেস রোদ্রিগেসের। বাছাই পর্বে নিজে যেমন গোল করেছেন, তেমনি সতীর্থদের জন্য করে দিয়েছেন গোলের সুযোগ। কলম্বিয়ার বিশ্বকাপ দৌড়ও নির্ভর করছে বায়ার্ন মিউনিখ মিডফিল্ডারের ওপর।

তুলনামূলক সহজ গ্রুপেই পড়েছে কলম্বিয়া। ‘এইচ’ গ্রুপে তাদের সঙ্গে রয়েছে পোল্যান্ড, সেনেগাল ও জাপান। নকআউট পর্বে যাওয়ার পথে লড়াইটা হওয়ার কথা তাদের পোলিশদের সঙ্গে। শেষ ষোলোতে নাম লেখালে পড়তে হবে ইংল্যান্ড কিংবা বেলজিয়ামের সামনে। ব্রাজিল বিশ্বকাপের পারফরম্যান্স এবারও দেখাতে পারলে এই বাধাও পেরিয়ে যাওয়ার কথা তাদের। তবে সেজন্য ২০১৪ বিশ্বকাপের হামেসকে তাদের খুব দরকার।

একনজরে:

অধিনায়ক: রাদামেল ফালকাও

কোচ: হোসে পেকেরমান

ডাকনাম: লস কাফিতেরোস

র‌্যাংকিং: ১৬

বিশ্বকাপে অংশ নিয়েছে: পাঁচবার- ১৯৬২, ১৯৯০, ১৯৯৪, ১৯৯৮, ২০১৪

বিশ্বকাপে সেরা সাফল্য: কোয়ার্টার ফাইনাল- ২০১৪

ফিরে দেখা বাছাই পর্ব:

বাছাই পর্বে খুব একটা সংগ্রাম করতে না হলেও পথটা সহজ ছিল না কলম্বিয়ার। শক্তিশালী দলের বিপক্ষে পয়েন্ট হারিয়েছে, তবে তুলনামূলক সহজ প্রতিপক্ষের বিপক্ষে পয়েন্ট তুলে নিয়েছে তারা। আর্জেন্টিনার বিপক্ষে দুটো ম্যাচেই হেরেছে; জিততে পারেনি ব্রাজিল, উরুগুয়ে কিংবা চিলির বিপক্ষে। এরপরও সরাসরি বিশ্বকাপের টিকিট পায় কলম্বিয়া। লিমায় পেরুর সঙ্গে ১-১ গোলের ড্র পাইয়ে দেয় রাশিয়ার টিকিট।

কলম্বিয়ার বিশ্বকাপ গ্রুপ:

‘এইচ’ গ্রুপে কলম্বিয়ার প্রতিপক্ষ পোল্যান্ড, জাপান ও সেনেগাল।

কলম্বিয়ার বিশ্বকাপ সূচি:

১৯ জুন জাপানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে কলম্বিয়ার বিশ্বকাপ। ২৪ জুন দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ পোল্যান্ড। আর ২৮ জুন গ্রুপের শেষ ম্যাচে মুখোমুখি হবে সেনেগালের।

১৯ জুন: জাপান

২৪ জুন: পোল্যান্ড

২৮ জুন: সেনেগাল

হামেস রোদ্রিগেস নজরে থাকবেন:

হামেস রোদ্রিগেস: লাতিন আমেরিকা অঞ্চলের বাছাইয়ে চতুর্থ হয়ে সরাসরি বিশ্বকাপ নিশ্চিত করেছে কলম্বিয়া। হোসে পেকেরমানের দলকে রাশিয়ার আসরের মূল পর্বে তোলার পথে হামেস করেছেন ৬ গোল। ব্রাজিল বিশ্বকাপের মূল মঞ্চেও ছয়বার লক্ষ্যভেদ করেছিলেন তিনি, যাতে হয়েছিলেন ২০১৪ সালের আসরের সর্বোচ্চ গোলদাতা। সেবার কলম্বিয়ার খেলা পাঁচ ম্যাচের সবকটিতে গোল করেছিলেন ২৬ বছর বয়সী এই ফরোয়ার্ড। সেই আত্মবিশ্বাস সঙ্গী করে এবার নামছেন রাশিয়ায়।

শক্তি: আক্রমণভাগ

দুর্বলতা: রক্ষণভাগ 

ভবিষ্যদ্বাণী: শেষ ষোলো

চূড়ান্ত স্কোয়াড:

গোলরক্ষক: দাভিদ ওসপিনা, কামিলো ভারগাস, হোসে ফের্নান্দো কাদরাদো; ডিফেন্ডার: ক্রিস্তিয়ান সাপাতা, দাভিনসন সানচেস, সান্তিয়াগো আরিয়াস, অস্কার মুরিয়ো, ফারিদ দিয়াস, জোয়ান মোজিকা, জেরি মিনা; মিডফিল্ডার: উইলমার বারিয়োস, কার্লোস সানচেস, জেফেরসন লেরমা, হোসে ইসকিয়েরদো, হামেস রোদ্রিগেস, আবেল আগিলার, হুয়ান ফের্নান্দো কুইনতেরো, মাতেয়াস উরিবে, হুয়ান কাদরাদো; ফরোয়ার্ড: রাদামেল ফালকাও, মিগেল বোরহা, কার্লোস বাকা, লুইস মুরেল।

/কেআর/
সম্পর্কিত
অবাধ্য সেনাদের মৃত্যুদণ্ড দিচ্ছে রাশিয়া: হোয়াইট হাউজ
চিলির হারে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা
বিশ্বকাপের সব উপার্জন দান করবেন এমবাপে!
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী