২০১৪ বিশ্বকাপের ব্যর্থতা থেকে শিক্ষা নিয়েছে ব্রাজিল

স্পোর্টস ডেস্ক
১২ জুন ২০১৮, ১৯:৪২আপডেট : ১২ জুন ২০১৮, ১৯:৪২

থিয়াগো সিলভা চার বছর আগের বিশ্বকাপ সেমিফাইনালে জার্মানির কাছে ৭-১ গোলে উড়ে গিয়েছিল স্বাগতিক ব্রাজিল। নিষেধাজ্ঞার কারণে ওই ম্যাচে ছিলেন না অধিনায়ক থিয়াগো সিলভা। তবে মাঠের বাইরে থেকে ঠিকই পুড়েছেন হতাশার আগুনে। আর সেখান থেকে পাওয়া কঠিন শিক্ষা আরও শক্তিশালী করে তুলেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের।

২০১৪ বিশ্বকাপে জার্মানদের কাছে ওই লজ্জাজনক হারের শিক্ষা এবারের আসরে ব্রাজিলকে অনুপ্রাণিত করবে বিশ্বাস সিলভার। এই ডিফেন্ডার জানান, ওই হারের পর আরও পরিণত হয়ে উঠেছে সেলেকাওরা। তাদের লক্ষ্য আরও একবার চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপ শেষ করা।

সিলভা বলেছেন, ‘প্রত্যেক দিন আপনি নতুন কিছু শিখছেন; পেশাদারিত্ব দিয়ে, ব্যক্তিগতভাবে এবং এমনকি আবেগাক্রান্ত হয়েও। আর আবেগের জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। কোনও কিছুর ভালো বা খারাপ ঘটে, এটা স্বাভাবিক। আমি আমার বিশ্বাসের জায়গা থেকে খুব কমই সরে আসি। কিন্তু ২০১৪ সালে যা ঘটেছে সেটা অনেক বড় শিক্ষা। আমরা আশা করি ব্রাজিল জাতীয় দলে থিয়াগো সিলভার জন্য ২০১৮ সাল হবে ভিন্ন কিছু।’

লক্ষ্য নিয়ে এই ডিফেন্ডার বলেছেন, ‘আমাদের চূড়ান্ত লক্ষ্য হলেঅ বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া। কিন্তু সেরা একটি বিশ্বকাপ খেলতে লম্বা পথ পাড়ি দিতে হবে এবং সম্ভাব্য সেরা উপায়ে এটা শেষ করতে হবে ট্রফি হাতে নিয়ে।’ গোল ডটকম

/এফএইচএম/
সম্পর্কিত
অবাধ্য সেনাদের মৃত্যুদণ্ড দিচ্ছে রাশিয়া: হোয়াইট হাউজ
চিলির হারে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা
বিশ্বকাপের সব উপার্জন দান করবেন এমবাপে!
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী