সালাহর অপেক্ষায় থেকে উরুগুয়ের মুখোমুখি মিশর

স্পোর্টস ডেস্ক
১৫ জুন ২০১৮, ১৩:৪৮আপডেট : ১৫ জুন ২০১৮, ১৩:৫৬

অনুশীলনে সালাহ ও সুয়ারেসের মিশর ও উরুগুয়ে রাশিয়া বিশ্বকাপে পুরো মিশরের প্রশ্ন একটাই- ২৮ বছর পর তাদের বিশ্বকাপে তোলার নায়ক মোহাম্মদ সালাহ কি থাকবেন প্রথম ম্যাচে? কোচ এক্তর কুপের আশা দেখালেন, ‘আমি প্রায় শতভাগ বলতে পারি সে খেলবে। শেষ মুহূর্তে কোনও অনিবার্য কারণ ঘটবে কি না সেটা এখনই বলা যাচ্ছে না।’ এমন অনিশ্চয়তার দোলাচলে থেকে আজ বিশ্বকাপের প্রথম ম্যাচে মিশর মুখোমুখি হবে উরুগুয়ের।

বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় ইকাতেরিনবার্গ এরেনায় দুইবারের সাবেক চ্যাম্পিয়নদের মোকাবিলা করবে মাত্র একবার বিশ্বকাপ খেলা মিশর। ‘এ’ গ্রুপের এই দ্বিতীয় ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে চ্যানেল নাগরিক, মাছরাঙা, সনি টেন ১ ও টেন ২।

গত মেতে চ্যাম্পিয়নস লিগ ফাইনালে রিয়াল মাদ্রিদের বিপক্ষে কাঁধে চোট পান সালাহ। এই আচমকা ইনজুরিতে ভেঙে পড়ে মিশরীয়দের হৃদয়। কিন্তু তাদের সুখবর দিলেন কোচ। তার ফিটনেসের ব্যাপারে খুব বেশি শঙ্কায় নেই কুপের। ধরেই নেওয়া যায় উরুগুয়ের বিপক্ষে প্রথম ম্যাচে ফিরছেন সালাহ।

ইংলিশ প্রিমিয়ার লিগের এই বর্ষসেরা খেলোয়াড়ের ফেরার খবরে কিন্তু ঢাকা পড়ে গেছেন লুই সুয়ারেস। ২০১০ ও ২০১৪ সালের বিশ্বকাপে বিতর্কিত কাণ্ড করে তোপের মুখে পড়া উরুগুয়ের এই স্ট্রাইকার পরিত্রাণ পেতে চান। ৮ বছর আগে কোয়ার্টার ফাইনাল জয়ে হাত দিলে গোলমুখের সামনে বল আটকে লাল কার্ড দেখেন তিনি। আর গত আসরে ইতালির ডিফেন্ডার জর্জিও কিয়েল্লিনিকে কামড় দেওয়া সুয়ারেস এবার বিশ্বকে জানাতে চান কতটা বদলে গেছেন তিনি।

দক্ষিণ আমেরিকান অঞ্চলের বাছাই পর্বে দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপে উরুগুয়ে। ‘এ’ গ্রুপে ফেভারিট হয়ে মাঠে নামছে তারা। কিন্তু ১৯৯০ সালের পর প্রথমবার বিশ্বকাপে সুযোগ পাওয়া মিশর চমকে দিতে চায় প্রথম ম্যাচেই। এমন চাওয়া খুব বাড়াবাড়ি হবে না, যদি ফেরেন সালাহ। এখন ফারাওদের অপেক্ষা তার ফেরাকে ঘিরেই।

হেড টু হেড: এর আগে শুধু একবার মুখোমুখি হয়েছিল মিশর ও উরুগুয়ে। ২০০৬ সালের আগস্টে আলেক্সান্দ্রিয়ার ওই ম্যাচে উরুগুয়ে ২-০ গোলে হারায় মিশরকে। আর বিশ্বকাপে কোনও আফ্রিকান দলের বিপক্ষে উরুগুয়ের রেকর্ড ভালো বলা যায়, একবারও হারেনি তারা তিন (জয় ১, ড্র ২) ম্যাচ খেলে। অবশ্য বিশ্বকাপে মিশরের সঙ্গে প্রথমবার দেখা হচ্ছে দক্ষিণ আমেরিকান দলটির। ইএসপিএনএফসি, বিবিসি

/এফএইচএম/
সম্পর্কিত
অবাধ্য সেনাদের মৃত্যুদণ্ড দিচ্ছে রাশিয়া: হোয়াইট হাউজ
চিলির হারে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা
বিশ্বকাপের সব উপার্জন দান করবেন এমবাপে!
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে