সালাহকে আটকাতে আত্মবিশ্বাসী রাশিয়া কোচ

স্পোর্টস ডেস্ক
১৮ জুন ২০১৮, ২০:৫৯আপডেট : ১৮ জুন ২০১৮, ২০:৫৯

সালাহকে আটকাতে আত্মবিশ্বাসী রাশিয়া কোচ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে সৌদি আরবের বিপক্ষে ৫-০ গোলে জয় উৎসব করেছিল রাশিয়া। কোচ স্তানিস্লাভ চেরচিয়েসোভের বিশ্বাস, এটা ধরে রাখবে তার দল। পরের চ্যালেঞ্জে মিশরকে ভোগাতে সব ধরনের প্রস্তুতি সেরে রেখেছে স্বাগতিকরা।

মঙ্গলবার সেন্ট পিটার্সবার্গে রাশিয়া মুখোমুখি হবে উরুগুয়ের কাছে হেরে বিশ্বকাপ শুরু করা মিশর। ওই ম্যাচে ফিট থাকলেও ঝুঁকি নিতে চাননি বলে সালাহকে রাখেননি কোচ। তবে রাশিয়ার বিপক্ষে তাকে একাদশে দেখার আভাস মিলেছে। তাই সাফল্য ধরে রাখতে লিভারপুল ফরোয়ার্ডকে আটকানোর পরিকল্পনা চেরচিয়েসোভের।

দ্বিতীয় ম্যাচে সালাহ ফিট- এই খবর শোনার পর সংবাদ সম্মেলনে চেরচিয়েসোভের বক্তব্যে ঘুরেফিরে এলেন ২৬ বছর বয়সী ফরোয়ার্ড। দলের ওপর আস্থা রেখে রাশিয়া কোচ বলেছেন, ‘আমি কী বলতে পারি? আমার দলের ওপর আস্থঅ আছে। আমার খেলোয়াড়দের আমি বিশ্বাস করি এবং একটা সহজ উত্তর আপনাদের দিব- আমরা এটা করতে প্রস্তুত এবং করব।’

চ্যাম্পিয়নস লিগ ফাইনালে রিয়াল মাদ্রিদ অধিনায়কের চ্যালেঞ্জে ইনজুরিতে পড়ে ছিটকে যান লিভারপুলের প্রাণভোমরা। সালাহ মাঠে ফিরলে তাকে আটকাতে কি ‘ইচ্ছা করে’ এমন আগ্রাসী কৌশলের দিকে যাবে রাশিয়া? চেরচিয়েসোভের জবাব, ‘রামোসের মতো আচরণ কি কেউ করবে? আমি প্রশ্নটা বুঝিনি। আমি দেখলাম চ্যাম্পিয়নস লিগে সে কাপ ধরে আছে, কাল (মঙ্গলবার) তো কোনও কাপ থাকবে না। আমি বিশ্বাস করি রামোস উদ্দেশ্যপ্রণোদিত হয়ে এটা করেনি। এই খেলায় গায়ে গা লাগতে পারে। আমি মনে করি, উদ্দেশ্যপ্রণোদিত হয়ে কেউ অন্য দলের কাছে ইনজুরিতে পড়ে না।’

রাশিয়ার রক্ষণভাগ অতিক্রম করলেও সালাহর সামনে শেষ বাধা হয়ে দাঁড়াবেন গোলরক্ষক ও অধিনায়ক ইগোর আকিনফেভ। বারবার সালাহকে নিয়ে প্রশ্ন ওঠায় সংবাদ সম্মেলনে একটু বিরক্ত কোচের পাশে বসা এই রুশ তারকা, ‘সবার প্রথমে আমি আপনাদের বলব আমার দল সম্পর্কে। আমি বিশ্বাস করি রাশিয়ান দলের প্রতি আমাদের আরও বেশি মনোযোগ দেওয়া উচিত। আমাদের নিজস্ব পরিকল্পনা ও মিশন আছে। আর আমাদের বিপক্ষে কেবল সালাহ খেলবে না। তাদের দলে আরও ২০ জনের বেশি খেলোয়াড় আছে। আমরা দেখব কী হয়।’ গোল ডটকম

/এফএইচএম/
সম্পর্কিত
অবাধ্য সেনাদের মৃত্যুদণ্ড দিচ্ছে রাশিয়া: হোয়াইট হাউজ
চিলির হারে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা
বিশ্বকাপের সব উপার্জন দান করবেন এমবাপে!
সর্বশেষ খবর
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের