মেসিকে থামাতে আইসল্যান্ডে অনুপ্রাণিত ক্রোয়েশিয়া

স্পোর্টস ডেস্ক
১৮ জুন ২০১৮, ২২:১৪আপডেট : ১৮ জুন ২০১৮, ২২:১৪

দিয়ান লভরেন বিশ্বকাপের প্রথম ম্যাচে লিওনেল মেসি ছিলেন আইসল্যান্ডের কাছে ‘বোতলবন্দী’। মুগ্ধ করার মতো কোনও পারফরম্যান্স দেখা যায়নি আর্জেন্টিনা অধিনায়কের কাছ থেকে। এমনকি পেনাল্টি মিসের হতাশা ভর করেছে তার ঘাড়ে। আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগে ক্রোয়েশিয়াকে অনুপ্রাণিত করছে আইসল্যান্ডের ‘মেসিকে থামানোর কৌশল’।

আগামী ২১ জুন নোভগোরদে দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে ক্রোয়েশিয়া ও আর্জেন্টিনা। ‘জাদুকর’ মেসির দলকে মোকাবিলার আগে আইসল্যান্ডে উজ্জীবিত ক্রোয়েটরা। ডিফেন্ডার দিয়ান লভরেনের জিজ্ঞাসা, আইসল্যান্ড মেসিকে আটকাতে পারলে তারা কেন নয়?

নাইজেরিয়ার বিপক্ষে ২-০ গোলে জিতে ‘ডি’ গ্রুপের শীর্ষে ক্রোয়েশিয়া। আর ১-১ গোলে ড্র করে সমান এক পয়েন্ট নিয়ে আইসল্যান্ডের পরে তৃতীয় স্থানে আর্জেন্টিনা। বিশ্বকাপে টিকে থাকতে হলে দ্বিতীয় ম্যাচে জয়ের বিকল্প দেখছে না তারা। এজন্য জ্বলে উঠতে হবে মেসিকে। কিন্তু তাকে থামাতে প্রস্তুত ক্রোয়েশিয়া।

মেসির প্রতি শ্রদ্ধা রেখে লিভারপুল সেন্টার ব্যাক লভরেন বলেছেন, ‘বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় তাদের আছে, সম্ভবত সেরা- মেসি। কিন্তু আইসল্যান্ডের বিপক্ষে তাদের ম্যাচ দেখলে বোঝা যাবে, তারা দারুণ করেছিল এবং দেখিয়ে দিয়েছে কীভাবে তাকে প্রতিহত করা যায়।’

বার্সেলোনা ফরোয়ার্ডকে থামাতে পুরো দলকে একসঙ্গে কাজ করতে হবে মনে করেন লভরেন, ‘একজন খেলোয়াড় দিয়ে তাকে থামানো যাবে না, একটি দল হিসেবে কাজ করতে হবে। আইসল্যান্ড সেটা দেখাল।’

আর্জেন্টিনার মতো বড় দল ও মেসির মতো তারকার মুখোমুখি হওয়ার চ্যালেঞ্জ নিতে উন্মুখ হয়ে আছেন ক্রোয়েশিয়ার এই ডিফেন্ডার, ‘আমরা জানি বড় দলগুলোর বিপক্ষে কীভাবে খেলতে হয়। আমরা তাদের নিয়ে ভীত নই। বিশ্বের বড় খেলোয়াড়দের বিপক্ষে খেলতে পারা সম্মানের, অবশ্যই। কয়েক সপ্তাহ আগে ক্রিস্তিয়ানো রোনালদোর (চ্যাম্পিয়নস লিগ ফাইনাল) বিপক্ষে খেলেছিলাম, দুই সপ্তাহ আগে নেইমারের বিপক্ষে (প্রীতি ম্যাচ) এবং এখন মেসি। এটা এমন কিছু যা শৈশব থেকে চায় যে কেউ।’ গোল ডটকম

/এফএইচএম/
সম্পর্কিত
অবাধ্য সেনাদের মৃত্যুদণ্ড দিচ্ছে রাশিয়া: হোয়াইট হাউজ
চিলির হারে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা
বিশ্বকাপের সব উপার্জন দান করবেন এমবাপে!
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে