আবার চমক দেখিয়ে বিশ্বকাপ শুরু সেনেগালের

স্পোর্টস ডেস্ক
১৯ জুন ২০১৮, ২৩:১০আপডেট : ১৯ জুন ২০১৮, ২৩:১০

সেনেগালের গোল উদযাপন ২০০২ সালের বিশ্বকাপে চমকে দিয়েছিল সেনেগাল। আফ্রিকান দেশটি আবার ফিরল বিশ্বকাপে চমক দিয়ে। মঙ্গলবার নিজেদের প্রথম ম্যাচে পোল্যান্ডকে ২-১ গোলে হারাল সেনেগাল।

১৬ বছর আগে জাপান-কোরিয়ায় অনুষ্ঠিত বিশ্বকাপে প্রথমবার খেলেছিল সেনেগাল। ওইবার আলিউ সিসের নেতৃত্বে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে গ্রুপ পর্বে বিদায় করেছিল আগের আসরের চ্যাম্পিয়ন ফ্রান্সকে। তারপর উঠেছিল কোয়ার্টার ফাইনালে, কিন্তু তুরস্কের কাছে থামে তাদের স্বপ্নযাত্রা।

সেই সিসে এবার কোচ হিসেবে বিশ্বকাপে ফিরেছেন। নতুন অধ্যায়ও শুরু করলেন তিনি দারুণভাবে। স্পার্তার্ক স্টেডিয়ামে সাদিও মানের নেতৃত্বে ‘এইচ’ গ্রুপে তিন পয়েন্ট আদায় করল সেনেগাল।

আগের তিন বিশ্বকাপ খেলে কোনও আফ্রিকান প্রতিপক্ষের কাছে না হারা পোল্যান্ড পেল তেতো স্বাদ।

মাত্র ৩৭ মিনিটে আত্মঘাতী গোলে এগিয়ে যায় সেনেগাল। ইদ্রিসা গুয়ের শক্তিশালী শট থিয়াগো সিওনেকের পায়ে লেগে পোলিশদের জালে জড়ায়। দ্বিতীয়ার্ধে ফিরে আরও একটি গোলের দেখা পায় সেনেগাল। আবারও পোল্যান্ড মাশুল দেয় তাদের ভুলের।

ক্রিচোভিয়াক ভুল করে ব্যাক পাস দেন বেদারেককে। কিন্তু বল তার পায়ে পৌঁছানোর আগেই নিয়াং দৌড়ে এসে বল দখলে নেন। পোল্যান্ড গোলরক্ষকের হাত ফসকে বল বেরিয়ে যায়। ফাঁকা গোলপোস্টে দ্বিতীয় গোল করেন নিয়াং।

৮৬ মিনিটে ক্রিচোভিয়াক একটি গোল শোধ দিলেও শেষ ৪ মিনিটে নাটকীয় কিছু করে দেখাতে পারেনি পোল্যান্ড।

এই জয়ে শীর্ষে থাকা জাপানের সঙ্গে সমান ৩ পয়েন্ট নিয়ে দুই নম্বরে সেনেগাল। গোল ডটকম   

/এফএইচএম/
সম্পর্কিত
অবাধ্য সেনাদের মৃত্যুদণ্ড দিচ্ছে রাশিয়া: হোয়াইট হাউজ
চিলির হারে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা
বিশ্বকাপের সব উপার্জন দান করবেন এমবাপে!
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী