আর্জেন্টিনার বিপক্ষে ‘সহজ ম্যাচ’ ক্রোয়েশিয়ার!

স্পোর্টস ডেস্ক
২১ জুন ২০১৮, ১৩:১০আপডেট : ২১ জুন ২০১৮, ১৪:১৫

আর্জেন্টিনার বিপক্ষে ‘সহজ ম্যাচ’ ক্রোয়েশিয়ার!

আর্জেন্টিনার বিপক্ষে ভালো কিছু করতে ক্রোয়েশিয়াকে অনুপ্রাণিত করেছে আইসল্যান্ড। দুইবারের বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে ‘ডি’ গ্রুপের দ্বিতীয় ম্যাচকে ‘সহজ’ মনে করছেন ক্রোয়েশিয়ার কোচ জ্লাৎকো দালিচ।

আর্জেন্টিনাকে মোকাবিলার আগে দালিচের এই বক্তব্য সংবাদ সম্মেলনে অবাক করেছে অনেককে। ক্রোয়েশিয়ার কোচ পরের মুহূর্তে ব্যাপারটি পরিষ্কার করে দিলেন তাদের, ‘আমি বলিনি আর্জেন্টিনা সবচেয়ে সহজ প্রতিপক্ষ। আমি বলেছি এটা আমাদের জন্য সহজ ম্যাচ। আমাদের হারানোর কিছু নেই। আমরা অন্যতম সেরা একটি দলকে খেলতে যাচ্ছি।’

লিওনেল মেসির দলের বিপক্ষে ক্রোয়েশিয়ার জয় প্রত্যাশা করা লোকের সংখ্যা খুব কম। নাইজেরিয়াকে হারিয়ে বিশ্বকাপ শুরু করা দলটি তাই চাপ ছাড়া মাঠে নামবে, জানালেন দালিচ, ‘আমাদের ঝুলিতে তিন পয়েন্ট আছে।’

দালিচ স্বীকার করলেন, যে দলে মেসির মতো তারকা আছে তাদের সঙ্গে পেরে ওঠা কঠিন চ্যালেঞ্জের। তবে তার দলেও আছে দুই তারকা মিডফিল্ডার ইভান রাকিতিচ ও লুকা মদরিচ।

বার্সেলোনায় মেসির পাশে খেলায় তাকে আটকানোর উপায় সতীর্থ ডিফেন্ডারদের সঙ্গে ভাগাভাগি করেছেন রাকিতিচ, ‘তারা যা জানে না আমি তাদের সেটা বলতে পারি। পুরো বিশ্ব জানে মেসি অন্যতম সেরা খেলোয়াড়। সে তার মতো করে মুহূর্ত তৈরি করবে, নিশ্চিত এটা। তাকে থামানোর কাজ আমাদের। তার বিপক্ষে খেলতে আমাদের ম্যাচটা উপভোগ করতে হবে এবং সেরাটা খেলতে হবে।’

আর্জেন্টিনাকে খেলার সুযোগে উজ্জীবিত রাকিতিচ, ‘বিশ্বের অন্যতম সেরা দলের বিপক্ষে খেলা দারুণ ব্যাপার। আমরা উজ্জীবিত হয়ে আছি।’ গোল ডটকম

/এফএইচএম/চেক-এমওএফ/
সম্পর্কিত
অবাধ্য সেনাদের মৃত্যুদণ্ড দিচ্ছে রাশিয়া: হোয়াইট হাউজ
চিলির হারে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা
বিশ্বকাপের সব উপার্জন দান করবেন এমবাপে!
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের