শেষ ষোলোতে চোখ রেখে পেরুর মুখোমুখি ফ্রান্স

স্পোর্টস ডেস্ক
২১ জুন ২০১৮, ১৪:০৭আপডেট : ২১ জুন ২০১৮, ১৪:৩১

অনুশীলনে ফ্রান্সের খেলোয়াড়রা ৩৬ বছর পর বিশ্বকাপে ফিরে পেরু দারুণ খেলেছিল, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে হেরে যায় তারা ডেনমার্কের কাছে। আর অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘাম ঝরানো জয় পেয়েও অসন্তুষ্টির বাতাস বইছে ফ্রান্সের ক্যাম্পে। আজ ইকাতেরিনবার্গ অ্যারেনায় তাদের প্রতিপক্ষ জয়ের জন্য ক্ষুধার্ত পেরু। ‘সি’ গ্রুপের শীর্ষে থাকা ফ্রান্স শেষ ষোলোতে চোখ রেখে মোকাবিলা করবে দক্ষিণ আমেরিকান দলকে।

‘সি’ গ্রুপে আজকের এই দ্বিতীয় ম্যাচটি রাত ৯টায় সরাসরি সম্প্রচার করবে চ্যানেল নাগরিক, মাছরাঙা, সনি টেন ২ ও টেন ৩।

১৯৮২ সালের পর প্রথমবার সাক্ষাৎ হচ্ছে ফ্রান্স ও পেরুর। ওই বছরের এপ্রিলে পার্ক ডি প্রিন্সেসে স্বাগতিকদের ১-০ গোলে হারায় পেরুভিয়ানরা। ৩৬ বছর আগের জয় আত্মবিশ্বাসী না করলেও অনুপ্রেরণা খুঁজে নিতে পারে তারা। তবে ‘হেভিওয়েট’ এই ম্যাচে ফ্রান্সকে হারাতে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করছে পেরু থেকে রাশিয়ায় আসা ৪০ হাজার সমর্থক।

পেরুর ফরোয়ার্ড রাউল রুইদিয়াস বলেছেন, ‘সারানস্কতে আমাদের জাতীয় সংগীতের সময় গ্যালারিতে দেশের মানুষের ভালোবাসা-আবেগ ছিল চমৎকার। আমরা জানি আমাদের দেশের মানুষের কাছে বিশ্বকাপের মানে কী। আমরা যখনই মাঠে যাই, তখন আমরা সর্বোচ্চটা দিয়ে আসি।’

গুরুত্বপূর্ণ ম্যাচের আগে শেষবার অনুশীলনে পেরু আগেই বিদায়ের খবর না শুনতে হলে অন্তত একটি পয়েন্ট আদায় করতেই হবে পেরুকে। প্রথম ম্যাচে সুযোগ নষ্ট করা ও পেনাল্টি মিস করার মতো পরিস্থিতির মুখোমুখি এবার আর হতে চায় না তারা। দলের লেফট ব্যাক মিগুয়েল ত্রাউসো বলেছেন, ‘যে কারণে হেরেছি আমরা, সেগুলো ঠিক করতে হবে। আমাদের সবচেয়ে বড় আত্মবিশ্বাস হলো, আমরা ভালো ফুটবল খেলি এবং যেকোনও দলের সমান লড়াই করতে পারি।’

এদিকে ফ্রান্স ক্যাম্পে প্রথম ম্যাচ নিয়ে ‘বিভক্তি’। একদিকে অস্ট্রেলিয়াকে হারানোর দারুণ অনুভূতি, আরেক দিকে নিজেদের পারফরম্যান্স নিয়ে অসন্তুষ্টি। ২০১০ সালে মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার কাছে হারের পর থেকে বিশ্বকাপ গ্রুপ পর্বে টানা অজেয় দলটি এবার আত্মতৃপ্তি নিয়ে মাঠ ছাড়তে চায়। পরিসংখ্যান কিন্তু তাদের পক্ষে। শেষবার তারা বিশ্বকাপে কোনও দক্ষিণ আমেরিকান প্রতিপক্ষের কাছে হেরেছিল ১৯৭৮ সালে আর্জেন্টিনার বিপক্ষে। ৭ ম্যাচ খেলে ৩ জয় ও ৪ ড্র করেছে তারা কোনও দক্ষিণ আমেরিকার দলের সঙ্গে।

ম্যাচটি জিতলে ফ্রান্স এক পা দিয়ে রাখবে শেষ ষোলোতে। তবে দিনের আগের ম্যাচে ডেনমার্ক অস্ট্রেলিয়াকে হারালে পেরুর বিপক্ষে জয় সুনিশ্চিত করবে ফ্রান্সের নকআউট পর্বের টিকিট। তখন ডেনিসদের সঙ্গে এক ম্যাচ হাতে রেখে শেষ ষোলোতে উঠবে ফরাসিরা।

/এফএইচএম/চেক-এমওএফ/
সম্পর্কিত
অবাধ্য সেনাদের মৃত্যুদণ্ড দিচ্ছে রাশিয়া: হোয়াইট হাউজ
চিলির হারে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা
বিশ্বকাপের সব উপার্জন দান করবেন এমবাপে!
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী