সবচেয়ে বেশি বয়সে বিশ্বকাপে নেমে পেনাল্টিও ঠেকালেন!

স্পোর্টস ডেস্ক
২৫ জুন ২০১৮, ২১:৩৫আপডেট : ২৫ জুন ২০১৮, ২১:৫৫

পেনাল্টি ঠেকিয়ে দিলেন এসাম এল হাদারি বয়স যে শুধু একটি সংখ্যা, আর কেউ মানুক আর না মানুক, এসাম এল হাদারি কিন্তু তা প্রমাণ করে চলেছেন। বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে ফুটবল ইতিহাসে নতুন অধ্যায় লিখলেন মিশরীয় এই গোলরক্ষক। ৪৫ বছর বয়সে বিশ্বকাপে নেমে বয়সের দিক থেকে তিনি ছাড়িয়ে গেলেন সবাইকে।

গোলবারের নিচে দাঁড়িয়ে নিজের সামর্থ্যের প্রমাণও দিলেন পেনাল্টি ঠেকিয়ে! বলার অপেক্ষা রাখে না বিশ্বকাপের ইতিহাসে এত বয়সী কোনও গোলরক্ষকের পেনাল্টি ঠেকানোর রেকর্ড নেই। তাই একই দিনে দুটো ইতিহাসে নাম লেখালেন মিশরীয় গোলরক্ষক।

সৌদি আরবের বিপক্ষে সোমবার মিশরের গ্রুপ পর্বের শেষ ম্যাচে গোলবারের নিচে দাঁড়িয়েছিলেন এসাম। তাতেই সবচেয়ে বেশি বয়সী খেলোয়াড় হিসেবে বিশ্বকাপ খেলার রেকর্ডটা নিজের করে নেন তিনি। কলম্বিয়ান গোলরক্ষক ফারিদ মনদ্রাগোন ৪৩ বছর ৩ দিন বয়সে বিশ্বকাপে নেমে রেকর্ডের মালিক হয়েছিলেন ব্রাজিলের আসরে। তবে এবারের বিশ্বকাপে সেই রেকর্ডটা ভেঙে দিলেন এসাম ৪৫ বছর ৫ মাস ১০ দিন বয়সে ফুটবল মহাযজ্ঞে খেলে।

বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে পেনাল্টিও ঠেকালেন তিনি। মোহাম্মদ সালাহর লক্ষ্যভেদে মিশর এগিয়ে যাওয়ার পর সমতায় ফেরার দারুণ সুযোগ পায় সৌদি আরব। ৪১ মিনিটে পেনাল্টি পায় এশিয়ার দেশটি। কিন্তু এসামকে ফাঁকি দিতে পারেননি ফাহাদ আল-মুওয়াল্লাদ। সৌদি ফরোয়ার্ডকে হতাশ করে বিশ্বকাপে সবচেয়ে বেশি বয়সী গোলরক্ষক হিসেবে পেনাল্টি ঠেকান মিশরের গোলরক্ষক। তবে বিরতিতে যাওয়ার আগেই অবশ্য সৌদি আরবের নেওয়া দ্বিতীয় পেনাল্টি প্রতিহত করতে পারেননি তিনি।

১৯৯৩ সালে পেশাদারি ফুটবল ক্যারিয়ার শুরু করা এসামের জাতীয় দলে অভিষেক ১৯৯৬ সালে। এরপর পাঁচবার বিশ্বকাপ বাছাই খেলে এবার সুযোগ হয়েছে তার মূল পর্বে। ফুটবল মহাযজ্ঞে নামার স্বপ্নটাও তার পূরণ হয়ে গেছে সবচেয়ে বেশি বয়সী খেলোয়াড়ের রেকর্ড গড়ে। গোল ডটকম

/কেআর/
সম্পর্কিত
অবাধ্য সেনাদের মৃত্যুদণ্ড দিচ্ছে রাশিয়া: হোয়াইট হাউজ
চিলির হারে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা
বিশ্বকাপের সব উপার্জন দান করবেন এমবাপে!
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী