বেলজিয়ামের অনুশীলনে ছিলেন না লুকাকু

স্পোর্টস ডেস্ক
২৬ জুন ২০১৮, ১৯:৪৮আপডেট : ২৬ জুন ২০১৮, ২০:২৪

তিউনিসিয়ার বিপক্ষে চোট পান লুকাকু

ইংল্যান্ডের বিপক্ষে বৃহস্পতিবার বেলজিয়ামের গ্রুপসেরা হওয়ার লড়াই। তার দুদিন আগে অনুশীলনে থাকতে পারলেন না তারকা স্ট্রাইকার রোমেলু লুকাকু।

মঙ্গলবার দলের সবাই ঘাম ঝরালেও ছিলেন না বিশ্বকাপে বেলজিয়ামের প্রথম দুই ম্যাচে ৪ গোল করা ম্যানইউ স্ট্রাইকার। ‘জি’ গ্রুপে পানামা ও তিউনিসিয়ার বিপক্ষে টানা দুই ম্যাচে জোড়া লক্ষ্যভেদ করেন লুকাকু। ১৯৮৬ সালের ডিয়েগো ম্যারাডোনার পর বিশ্বকাপে টানা ম্যাচে দুটি করে গোল করা প্রথম খেলোয়াড় তিনি।

তিউনিসিয়ার বিপক্ষে প্রথমার্ধে গোড়ালিতে ছোট চোট পান লুকাকু। ৫৯ মিনিটে তাকে মাঠ থেকে তুলে নেওয়া হয়। অবশ্য ম্যাচ শেষে তিনি জানান, কালিনিনগ্রাদে গ্রুপসেরা হওয়ার ম্যাচ নিয়ে খুব বেশি দুশ্চিন্তায় নেই তিনি।

লুকাকু ফিট থেকেও দলে জায়গা না পেলে অবাক হওয়ার কিছু থাকবে না। আগেই শেষ ষোলো নিশ্চিত হওয়ায় বেলজিয়াম কোচ রবের্তো মার্তিনেস এই ম্যাচে পুরো দল পাল্টে ফেলার ইঙ্গিত দিয়েছেন।

দলে ১০টি বদল আনা হতে পারে কিনা প্রশ্নে তিনি বলেছেন, ‘এটা হলেও হতে পারে। যদি আমি প্রত্যেক খেলোয়াড়কে নিয়ে কথা বলি, তাহলে মনে করি বিশ্বকাপে প্রত্যেকেই খেলার যোগ্য। সেই সুযোগ দেওয়ার সামর্থ্যটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে পারে। এই মুহূর্তে দলে কারও জায়গা নিশ্চিত নয়। তাই এটার সম্ভাবনা আছে।’ গোল ডটকম

/এফএইচএম/চেক-এমওএফ/
সম্পর্কিত
অবাধ্য সেনাদের মৃত্যুদণ্ড দিচ্ছে রাশিয়া: হোয়াইট হাউজ
চিলির হারে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা
বিশ্বকাপের সব উপার্জন দান করবেন এমবাপে!
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ