‘শুধু নেইমার নয়, পুরো দলকে দায়িত্ব নিতে হবে’

স্পোর্টস ডেস্ক
২৭ জুন ২০১৮, ১৮:৩৭আপডেট : ২৭ জুন ২০১৮, ১৯:২৫

‘শুধু নেইমার নয়, পুরো দলকে দায়িত্ব নিতে হবে’

শুধু নেইমারকে ঘিরে ব্রাজিল ষষ্ঠ বিশ্বকাপ শিরোপার স্বপ্ন দেখবে, এটা মানতে নারাজ তিতে। ইনজুরিতে তিন মাস মাঠের বাইরে থেকে ফেরার পর তার কাঁধে পুরো দলের দায়িত্ব দিতে চান না ব্রাজিল কোচ। ‘ই’ গ্রুপে সার্বিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে দলের সবাইকে নিজের জায়গা থেকে কাজ করার অনুরোধ করেছেন তিনি।

মস্কোর স্পার্তাক স্টেডিয়ামে শেষ ষোলোতে ওঠার লড়াইয়ে সার্বদের মুখোমুখি হবে ব্রাজিল। প্রথম দুই ম্যাচে ফিলিপে কৌতিনিয়োর গোলে অজেয় থেকেছে তারা। সবশেষ কোস্টারিকার বিপক্ষে গোল পেয়েছেন তারকা ফরোয়ার্ড নেইমার। দলের দ্বিতীয় গোল করে জেতানোর পর পিএসজি স্ট্রাইকার কান্নায় ভেঙে পড়েছিলেন। কঠিন পথ পাড়ি দেওয়ার পর এই জয়ে আবেগ ধরে রাখতে পারেননি নেইমার।

সার্বিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে তাই নেইমারকে ‘চাপমুক্ত’ রাখতে পুরো দলকে ঝাঁপিয়ে পড়ার ডাক দিলেন তিতে। জোর গলায় তিনি বলেছেন, সবসময় নেইমার নির্ভর হয়ে খেলা উচিত নয়। ম্যাচের আগে ব্রাজিলের সংবাদ সম্মেলনে তিতে বলেছেন, ‘সফলতা বা ব্যর্থতার জন্য অতিরিক্ত দায় (নেইমারের ওপর) দেওয়া হচ্ছে। এভাবে চলতে পারে না। কোচ সেটা হতে দেবে না।’

পুরো দলকে দায়িত্ব নেওয়ার অনুরোধ করেছেন কোচ, ‘আমাদের প্রত্যেকের নিজস্ব দায়িত্ব আছে। সবটা তার কাঁধে দেওয়া আমাদের উচিত নয়, পুরো দলকে এগিয়ে আসতে হবে। সে কি পারবে? অবশ্যই পারবে, কিছু পরিস্থিতিতে।’

নেইমারের অবস্থা এখনও স্বাভাবিক নয় জানালেন কোচ, ‘হয়তো আরও এক ম্যাচ লাগবে এবং তারপরই সে শারীরিক ও কৌশলগতভাবে পুরো ফর্মে ফিরবে। কারণ, সে স্বাভাবিক অবস্থার মধ্যে নেই।’

এক পয়েন্ট পেছনে থাকা সার্বিয়ার কাছে হারলে বিদায় নিতে হবে ব্রাজিলকে। তাই শেষ ষোলোতে যাওয়ার এই লড়াইয়ে কোনও ভুল করতে চান না তিতে, ‘এই ম্যাচটা আমাদের জন্য খুব মূল্যবান। আমরা বিশ্বকাপে থাকব কিনা সেটা নির্ভর করছে এই ম্যাচের ওপর।’ ডেইলি টেলিগ্রাফ

/এফএইচএম/চেক-এমওএফ/
সম্পর্কিত
অবাধ্য সেনাদের মৃত্যুদণ্ড দিচ্ছে রাশিয়া: হোয়াইট হাউজ
চিলির হারে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা
বিশ্বকাপের সব উপার্জন দান করবেন এমবাপে!
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের