বিশ্বকাপ ইতিহাসের দ্রুততম হলুদ কার্ড দেখলেন গায়ার্দো

স্পোর্টস ডেস্ক
২৭ জুন ২০১৮, ২১:৩৭আপডেট : ২৭ জুন ২০১৮, ২২:১১

১৩ সেকেন্ডে হলুদ কার্ড দেখেছেন মেক্সিকোর হেসুস গায়ার্দো ম্যাচ শুরু হয়েছে মাত্র, এরই মধ্যে রেফারির পকেটে হাত! শুরুর বাঁশি বাজানোর পরপরই কার্ড দেখাতে বাধ্য হলেন রেফারি। যাতে বিশ্বকাপ ইতিহাসে নতুন এক রেকর্ডের জন্মও হয়ে গেল সুইডেন-মেক্সিকো ম্যাচে। মাত্র ১৩ সেকেন্ডে বিশ্বকাপ ইতিহাসের দ্রুততম হলুদ কার্ড দেখেছেন মেক্সিকোর হেসুস গায়ার্দো।

লজ্জার এই রেকর্ডটা নিশ্চয় চাননি মেক্সিকান ডিফেন্ডার। সুইডেনের বিপক্ষে ম্যাচের শুরুতেই বাজে ট্যাকল করেন গায়ার্দো। ওলা থোইভোলেনকে আটকাতে গিয়ে ফাউল করে বসেন এই ডিফেন্ডার। রেফারি ফ্রি কিকের বাঁশি বাজানোর সঙ্গে হলুদ কার্ড দেখান গায়ার্দোকে, ম্যাচ ঘড়িতে সময় পেরিয়েছে তখন মোটে ১৩ সেকেন্ড।

তাতেই বিশ্বকাপ ইতিহাসে দ্রুততম হলুদ কার্ডের রেকর্ড গড়েন তিনি। ২০১৮ সালের এই রেকর্ড ভেঙেছে ৩২ বছরের আগের রেকর্ড। ১৯৮৬ সালের বিশ্বকাপে উরুগুয়ের হোসে আলবের্তো বাতিস্তা ৫৪ সেকেন্ডে হলুদ কার্ড দেখে গড়েছিলেন আগের দ্রুততম কার্ডের রেকর্ডটি। সুইডেনের বিপক্ষে ৩-০ গোলের হারের ম্যাচে মেক্সিকান এই ডিফেন্ডার রেকর্ডটা নতুন করে লিখলেন। দ্য সান

/কেআর/
সম্পর্কিত
অবাধ্য সেনাদের মৃত্যুদণ্ড দিচ্ছে রাশিয়া: হোয়াইট হাউজ
চিলির হারে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা
বিশ্বকাপের সব উপার্জন দান করবেন এমবাপে!
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী