জাপান-সেনেগালের ড্র-ই যথেষ্ট, জিততে হবে কলম্বিয়াকে

স্পোর্টস ডেস্ক
২৮ জুন ২০১৮, ১৪:২৮আপডেট : ২৮ জুন ২০১৮, ১৪:৩৯

অনুশীলনে ফুরফুরে মেজাজে জাপানের খেলোয়াড়রা রাশিয়া বিশ্বকাপের নকআউট পর্বের ১৬ দলের ১৪টি চূড়ান্ত হয়ে গেছে। বাকি দুটি জায়গা পূরণ হবে বৃহস্পতিবার ‘এইচ’ গ্রুপের দুই ম্যাচ শেষে, যেখানে মুখোমুখি হবে জাপান-পোল্যান্ড ও সেনেগাল-কলম্বিয়া।

নকআউটে ওঠার দৌড়ে এগিয়ে থেকে আজ রাত ৮টায় ভোলগোগ্রাদে পোল্যান্ডকে মোকাবিলা করবে জাপান। আর বিশ্বকাপে টিকে থাকার সমান সম্ভাবনা নিয়ে সামারা অ্যারেনায় লড়বে সেনেগাল ও কলম্বিয়া। ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করা হবে চ্যানেল নাগরিক, মাছরাঙা এবং সনি টেন ২, টেন ৩ ও ইএসপিএনে।

তেমন আশাবাদী হয়ে রাশিয়ায় পা রেখেছিল না জাপান। কিন্তু কিছুটা ভাগ্যের ছোঁয়ায় আগ্রাসী এই দলটি এখন তৃতীয়বার গ্রুপ পর্বের বাধা পেরোনোর সামনে তারা। প্রথম ম্যাচে ১০ জনের কলম্বিয়ার বিপক্ষে ২-১ গোলের দারুণ জয়ের পর সেনেগালের কাছে দুইবার পিছিয়ে পড়েও ২-২ গোলের ড্রয়ে গ্রুপের শীর্ষে এশিয়ান পরাশক্তি।

সেনেগালের দরকার ড্র ৪ পয়েন্ট নিয়ে সবার উপরে জাপান। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী সেনেগাল সমান পয়েন্ট পেলেও গোলব্যবধানে এগিয়ে কাগাওয়া-হোন্ডারা। আর তাই ৮ নম্বর র‌্যাংকিংধারী পোল্যান্ডের বিপক্ষে অন্তত ড্র করলেই ২০০২ ও ২০১০ সালের পর আবার শেষ ষোলো চূড়ান্ত করবে জাপানিরা। কিন্তু আকিরা নিশিনোর অধীনে দলটি কেবল এক পয়েন্টের জন্য খেলবে না।

জাপান অধিনায়ক মাকোতো হাসেবে বলেছেন, ‘জাপান এমন দল নয় যারা এক পয়েন্টের জন্য মাঠে নামবে এবং পরিকল্পনা সফল করবে। কোনও হিসাব-নিকাশের মধ্যে না গিয়ে তিন পয়েন্ট পেতে আমাদের মনোযোগ দেওয়া উচিত। দুই ম্যাচে আমরা পেয়েছি ৪ পয়েন্ট, কিন্তু এখনও কিছু অর্জন করতে পারিনি।’ কারণ তিন পয়েন্ট পেলে গ্রুপসেরা হবে তারা।

ফ্যালকাও-কুয়াদরাদো কলম্বিয়ার সম্ভাবনা ফিরিয়েছেন বাছাইপর্বে মাত্র এক ম্যাচ হারা পোল্যান্ডের বিপক্ষে ফেভারিট হিসেবে মাঠে নামবে জাপান। কারণ আগের দুই ম্যাচে হতাশাজনক হারে নখদন্তহীন পোল্যান্ড। মাত্র ১ গোল দিয়েছে তারা প্রতিপক্ষের জালে, আর হজম করেছে ৪টি। দলের প্রাণভোমরা রবার্ট লেভানদোস্কিও নেই ফর্মে। তবে বিদায় নিলেও শেষটা যে পোল্যান্ড জিততে চাইবে, সেটা বলার অপেক্ষা রাখে না। তাই জাপান সতর্ক।

সামারায় আরেক ম্যাচেও অন্তত ড্রর জন্য নামবে সেনেগাল। তাহলেই নিশ্চিত হবে তাদের নকআউট। কাজটা সহজ হবে না। কারণ জাপানের কাছে ২-১ গোলে হারা কলম্বিয়া পোল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে শেষ ষোলোর দৌড়ে ফিরেছে। যদিও কলম্বিয়ানদের সমীকরণটা কঠিন। তাদের জিততেই হবে। আর জাপান হারলে সেনেগালের সঙ্গে ড্র করেও গোলব্যবধানের হিসেবে পরের পর্বে যাওয়ার সুযোগ থাকবে কলম্বিয়ার সামনে। 

তবে কলম্বিয়া জিতলে পোল্যান্ডের কাছে হেরেও পরের পর্বে যেতে পারবে জাপান। তখন সেনেগালের চেয়ে কম গোলের ব্যবধানে হারতে হবে এশিয়ান দলকে।

দল        ম্যাচ      গোলব্যবধান   পয়েন্ট

জাপান     ২           ১                ৪

সেনেগাল  ২          ১                 ৪

কলম্বিয়া    ২         ২                 ৩

পোল্যান্ড   ২       -৪                 ০

/এফএইচএম/
সম্পর্কিত
অবাধ্য সেনাদের মৃত্যুদণ্ড দিচ্ছে রাশিয়া: হোয়াইট হাউজ
চিলির হারে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা
বিশ্বকাপের সব উপার্জন দান করবেন এমবাপে!
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী