অনুশীলনে ফিরলেন দানিলো, সেরে উঠছেন মার্সেলো

স্পোর্টস ডেস্ক
৩০ জুন ২০১৮, ১৫:০৪আপডেট : ৩০ জুন ২০১৮, ১৫:০৪

অনুশীলনে দর্শক হয়ে ছিলেন মার্সেলো চোট হানা দিয়েছে ব্রাজিল ক্যাম্পে। বিশ্বকাপ শুরুর পর তিন খেলোয়াড়কে চোটের কারণে পাননি কোচ তিতে। তাদের মধ্যে দানিলো দলের অনুশীলনে যোগ দিয়েছেন শুক্রবার। মার্সেলো সেরে উঠছেন দ্রুত, তবে দগলাস কোস্তার ফেরাটা নিশ্চিত নয়।

রাশিয়া বিশ্বকাপে দুর্দান্ত গতিতে এগিয়ে চলছে ব্রাজিল। গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে সেলেসাওরা নিশ্চিত করেছে শেষ ষোলো। নকআউট পর্বের এই মিশনের প্রস্তুতি শুরু করে দিয়েছে ব্রাজিল। শুক্রবার ঘাম ঝরানো অনুশীলনে যোগ দিয়েছেন দানিলো। কাঁধের চোটে প্রথম ম্যাচ খেলেই মাঠের বাইরে ছিটকে যাওয়া এই রাইটব্যাক পুরো সময়ই অনুশীলন করেছেন দলের সঙ্গে।

ব্রাজিল ক্যাম্প থেকে আগেই জানানো হয়েছিল, শুক্রবারের অনুশীলন সেশনে থাকবেন না মার্সেলো। পিঠের চোটে সার্বিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে মাঠ ছাড়তে হয়েছিল তাকে। ব্রাজিল দলের চিকিৎসক রোদ্রিগো লাসমার জানিয়েছিলেন, ঘুমানোর সমস্যার কারণে পিঠের চোট হতে পারে। মার্সেলোর সমস্যাকে ‘সামান্য’ হিসেবে উল্লেখ করলেও তার মাঠে ফেরার ব্যাপারে নিশ্চিত করে কিছু বলতে পারেননি। যদিও দ্রুতই সেরে উঠছেন রিয়াল মাদ্রিদ লেফটব্যাক। ফরাসি এক সংবাদমাধ্যমের খবর, শনিবারই তার ফেরার কথা অনুশীলনে।

দানিলো ও মার্সেলোর মাঝে চোটে পড়েন দগলাস কোস্তা। হ্যামস্ট্রিং চোটে পড়ায় এই উইঙ্গারের বিশ্বকাপ পড়ে গেছে শঙ্কার মুখে। তিনি কবে নাগাদ মাঠে ফিরতে পারেন, সেই উত্তরও নেই ব্রাজিল চিকিৎসকের কাছে। তবে ধারণা করা হচ্ছে, সেমিফাইনালের আগে ফিরতে পারবেন না কোস্তা, অবশ্য ব্রাজিল যদি অতদূর পর্যন্ত যেতে পারে তবে! মার্কা

/কেআর/
সম্পর্কিত
অবাধ্য সেনাদের মৃত্যুদণ্ড দিচ্ছে রাশিয়া: হোয়াইট হাউজ
চিলির হারে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা
বিশ্বকাপের সব উপার্জন দান করবেন এমবাপে!
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী