কাভানির গোলে প্রথমার্ধে এগিয়ে উরুগুয়ে

স্পোর্টস ডেস্ক
০১ জুলাই ২০১৮, ০০:৪৯আপডেট : ০১ জুলাই ২০১৮, ০০:৫৯

কাভানির গোলে প্রথমার্ধে এগিয়ে উরুগুয়ে গ্রুপে শতভাগ সফল দল উরুগুয়ে শেষ ষোলোর প্রথম ৪৫ মিনিট দারুণ কাটাল। ক্রিস্তিয়ানো রোনালদোর পর্তুগালকে পেছনে ফেলেছে তারা। এদিনসন কাভানির গোলে ১-০ তে প্রথমার্ধ শেষ করেছে সাবেক চ্যাম্পিয়নরা।

উরুগুয়ে এগিয়ে গেলেও প্রথম সুযোগ তৈরি করে পর্তুগাল। ৬ মিনিটে বার্নার্দো সিলভা বল বাড়িয়ে দেন বক্সের প্রান্তে রোনালদোর দিকে। কিন্তু পর্তুগিজ অধিনায়কের নিচু শট আটকে দিতে খুব বেশি পরিশ্রম হয়নি উরুগুয়ান গোলরক্ষক মুসলেরাকে।

পরের মিনিটেই গোলমুখ খোলে প্রথম বিশ্বকাপের চ্যাম্পিয়নরা। লুই সুয়ারেসের অ্যাসিস্টে কাভানি করেন ১-০। দূরের পোস্টে নেওয়া বার্সা ফরোয়ার্ডের ক্রস হেড করে লক্ষ্যে জড়ান পিএসজি তারকা।

১১ মিনিটে সুযোগ পেয়েছিল পর্তুগাল। কর্নার থেকে দূরের পোস্টে বল পান ফন্তে। কিন্তু তার হেড গোলপোস্টের পাশ দিয়ে মাঠের বাইরে চলে যায়।

পর্তুগাল গোলরক্ষক প্যাট্রিসো ২২ মিনিট সুয়ারেসের নিচু ফ্রি কিক বাঁ দিকের পোস্টে লাফিয়ে পড়ে ঠেকান। রোনালদো ৩২ মিনিটে ফ্রি কিক নিয়েছিলেন, কিন্তু উরুগুয়ের রক্ষণ দেয়ালে বল বাধা পেলে তার চেষ্টা ব্যর্থ হয়।

রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড বাকি সময় উরুগুয়ের রক্ষণভাগকে হুমকির মধ্যে ফেলতে পারেননি। এগিয়ে থেকেই বিরতিতে যায় উরুগুয়ে।

/এফএইচএম/
সম্পর্কিত
অবাধ্য সেনাদের মৃত্যুদণ্ড দিচ্ছে রাশিয়া: হোয়াইট হাউজ
চিলির হারে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা
বিশ্বকাপের সব উপার্জন দান করবেন এমবাপে!
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী