‘এই বিদায় যন্ত্রণার’

স্পোর্টস ডেস্ক
০১ জুলাই ২০১৮, ০১:২২আপডেট : ০১ জুলাই ২০১৮, ০১:২৭

‘এই বিদায় যন্ত্রণার’ গ্রুপ পর্বে প্রায় ছিটকে যেতে বসেছিল আর্জেন্টিনা। ঘুরে দাঁড়ানো জয়ে সেই লজ্জা পেতে হয়নি তাদের। কিন্তু শেষ ষোলোতে ফ্রান্সের কাছে পেরে ওঠেনি তারা। বিদায় নিতে হলো ৪-৩ গোলে হেরে। এভাবে বিশ্বকাপ থেকে চলে যাওয়া যন্ত্রণার বললেন কোচ হোর্হে সাম্পাওলি।

বিশ্বকাপ থেকে আর্জেন্টিনা বিদায় নিলেও সাম্পাওলি তার ভবিষ্যতের ব্যাপারে ভাবছেন না, ‘এভাবে বিদায় নেওয়া খুব যন্ত্রণার। কারণ খেলোয়াড়রা অনেক চেষ্টা করেছে। এটা অনেক কঠিন ম্যাচ ছিল। আমরা রাশিয়াতে লক্ষ্য পূরণ করতে পারিনি। আমি দুঃখিত, হতাশ- এটাই তো স্বাভাবিক। আমি এখনও এখানে, আজই ভবিষ্যতের ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারি না।’

আর্জেন্টিনার এই বিশ্বকাপকে ব্যর্থ বলতে নারাজ কোচ, ‘এটা হতাশার। কিন্তু ব্যর্থ নই। আমাদের খেলায় খুব বেশি পার্থক্য ছিল না।’ একটি পেনাল্টি আদায়ের পাশাপাশি ফ্রান্সকে জোড়া গোল করে জেতানো কিলিয়ান এমবাপেকে কৃতিত্ব দিলেন সাম্পাওলি, ‘তার সন্ধ্যা কেটেছে অসাধারণ। সে আমাদের শাস্তি দিয়েছে।’

সবশেষে খেলোয়াড়দের প্রতি কৃতজ্ঞতা জানালেন কোচ, ‘আমি সব খেলোয়াড়কে তাদের চেষ্টার জন্য ধন্যবাদ জানাই এবং এএফএকে, যারা আমাদের সব দিয়েছে। কিন্তু আমরা কিছু করে দেখাতে পারলাম না।'

/এফএইচএম/
সম্পর্কিত
অবাধ্য সেনাদের মৃত্যুদণ্ড দিচ্ছে রাশিয়া: হোয়াইট হাউজ
চিলির হারে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা
বিশ্বকাপের সব উপার্জন দান করবেন এমবাপে!
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের