২০ বছর আগের স্মৃতিতে উজ্জীবিত ক্রোয়েশিয়া-ডেনমার্ক

স্পোর্টস ডেস্ক
০১ জুলাই ২০১৮, ১৯:১৪আপডেট : ০১ জুলাই ২০১৮, ১৯:১৪

রাকিতিচ-মদরিচরা ক্রোয়েশিয়ার ভরসা গ্রুপ পর্বের পারফরম্যান্স আত্মবিশ্বাসী করে তুলেছে ক্রোয়েশিয়া ও ডেনমার্ককে। সঙ্গে ২০ বছর আগে বিশ্বকাপে নিজেদের সেরা সাফল্য উজ্জীবিত করছে দুই দলকেই। আজ নোভগোরদে রাত ১২টায় অল-ইউরোপিয়ান শেষ ষোলোর লড়াইয়ে মুখোমুখি হচ্ছে ক্রোয়েট ও ডেনিসরা।

খেলাটি সরাসরি সম্প্রচার হবে মাছরাঙা, নাগরিক, সনি টেন ২ ও টেন ৩ চ্যানেলে।

নকআউটের প্রথম পর্বে মুখোমুখি হওয়ার আগে দুই দলই অপরাজিত। তবে রাশিয়াতে এখন পর্যন্ত অন্যতম সফল দল ক্রোয়েশিয়া। গ্রুপের সবগুলো ম্যাচ জিতেছে তারা দাপটের সঙ্গে। এবারই প্রথম টানা তিন ম্যাচ জিতে বিশ্বকাপে নজর কাড়ছে ক্রোয়েটরা।

আর ডেনমার্ক, বলা চলে সৌভাগ্যের ছোঁয়ায় তারা চতুর্থবার শেষ ষোলোতে। সুযোগ নষ্টের খেসারত দিয়ে তাদের কাছে ১-০ গোলে প্রথম ম্যাচ হেরেছিল পেরু। তারপর অস্ট্রেলিয়ার সঙ্গে ১-১ গোলের ড্র করে ডেনিসরা। শেষ ম্যাচে ফ্রান্সের সঙ্গে গোলশূন্য ড্র পৌঁছে দেয় নকআউটে।

দুই দলের মধ্যে দারুণ একটি মিল, কেউই উন্মুক্ত খেলা থেকে গোল খায়নি। দুই দলের জালে প্রতিপক্ষ বল জড়িয়েছে পেনাল্টি থেকে। তাই রক্ষণভাগ নিয়ে স্বস্তিতে তারা।

অনুশীলনে ফুরফুরে ডেনমার্ক আরও একটি মিল দুই দলকে উজ্জীবিত করছে। বিশ্বকাপে ক্রোয়েশিয়া ও ডেনমার্ক তাদের সেরা সাফল্য পেয়েছিল ১৯৯৮ সালে। ওইবার ক্রোয়েটরা উঠেছিল সেমিফাইনালে, আর একমাত্র কোয়ার্টার ফাইনাল ডেনিসরা খেলেছিল ওই আসরে।

ফ্রান্সের ওই বিশ্বকাপে রোমানিয়া ও জার্মানিকে হারিয়ে সেমিফাইনালে উঠেছিল ক্রোয়েশিয়া। কিন্তু শেষ চারে স্বাগতিকদের কাছে হেরে তৃতীয় হওয়ার সেরা সাফল্য পায় দলটি। তারপর আর কখনও নকআউট জেতা হয়নি ক্রোয়েশিয়ার। ওইবারই নাইজেরিয়াকে ৪-১ গোলে হারিয়ে শেষবার কোয়ার্টার ফাইনালের মুখ দেখা ডেনমার্ক ৩-২ গোলে হেরে যায় ব্রাজিলের কাছে।

ক্রোয়েশিয়া বিশ্বকাপে দারুণ খেললেও ১৮ ম্যাচ অজেয় থাকা ডেনমার্ককে সমীহ করছেন কোচ জাৎকো দালিচ, ‘ডেনিসরা আমাদের সর্বোচ্চ সমীহই পাচ্ছে। একটা বিষয় মনে রাখতে হবে, তারা ১৮ ম্যাচ ধরে অপরাজিত। এটা তাদের পারফরম্যান্স বলে দেয়। শেষ ষোলোতে যদি কিছু করতে না পারি তাহলে গ্রুপে আমরা কী করেছি সেটা মনে রাখার মতো হবে না।’

২০১৬ সালের অক্টোবরে সবশেষ মন্টেনিগ্রোর কাছে হারে ডেনমার্ক। আজ অজেয় থাকার ধারাবাহিকতা তারা নিতে চায় ১৯তম ম্যাচে।

দুই দলের দ্বৈরথও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। পাঁচ ম্যাচে মুখোমুখি হয়ে দুটি করে জয় ও একটি ড্র। সবশেষ তাদের দেখা হয়েছিল ২০০৪ সালের ইউরোর আগে প্রস্তুতি ম্যাচে। ২-১ গোলে কোপেনহেগেনে জিতেছিল ক্রোয়েটরা। আর বড় মঞ্চে দুই দলের সবশেষ সাক্ষাৎ হয় ১৯৯৬ সালের ইউরোতে, ডেভর সুকারের জোড়া গোলে ৩-০ তে ডেনিসদের হারায় তারা। বিবিসি, ইএসপিএনএফসি

/এফএইচএম/
সম্পর্কিত
অবাধ্য সেনাদের মৃত্যুদণ্ড দিচ্ছে রাশিয়া: হোয়াইট হাউজ
চিলির হারে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা
বিশ্বকাপের সব উপার্জন দান করবেন এমবাপে!
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী