স্পেনের শেষ ষোলোর একাদশে নেই ইনিয়েস্তা

স্পোর্টস ডেস্ক
০১ জুলাই ২০১৮, ১৯:৪০আপডেট : ০১ জুলাই ২০১৮, ২০:০৭

বেঞ্চে বসে থাকতে হলো ইনিয়েস্তাকে (ছবি: রয়টার্স) মস্কোতে স্বাগতিক রাশিয়ার বিপক্ষে শুরু হচ্ছে স্পেনের শেষ ষোলোর লড়াই। এই গুরুত্বপূর্ণ ম্যাচে একাদশে জায়গা হয়নি অভিজ্ঞ মিডফিল্ডার আন্দ্রেস ইনিয়েস্তার।

বার্সেলোনার সাবেক খেলোয়াড়ের জায়গায় একাদশে এসেছেন রিয়াল মাদ্রিদের মার্কো আসেনসিও। স্পেনের কোচ ফের্নান্দো হিয়েরো আরেকটি পরিবর্তন এনেছেন দলে। বায়ার্ন মিউনিখের থিয়াগো আলকান্তারার বদলে মাঝমাঠে জায়গা পেয়েছেন অ্যাতলেতিকো মাদ্রিদের কোকে।

রাশিয়ার জন্য বড় ধাক্কা এসেছে ডেনিস চেরিশেভের না থাকার খবর। প্রথম দুই ম্যাচে ৩ গোল করা এই উইঙ্গার ইনজুরি থেকে সেরে উঠতে পারেনি। মিশরের বিপক্ষে তার বদলি হওয়া দালের কুজিয়ায়েভ একাদশে।

আরেকটি পরিবর্তন এনেছে স্বাগতিকরা। ইউরি গাজিনস্কির বদলে এসেছেন ফেদোর কুদ্রিয়াশোভ।

স্পেন: দাভিদ দে গেয়া, নাচো, জেরার্দ পিকে, সের্হিয়ো রামোস, জোর্দি আলবা, কোকে, সের্হিয়ো বুশকেৎস, দাভিদ সিলভা, ইসকো, মার্কো আসেনসিও ও দিয়েগো কোস্তা।

রাশিয়া: ইগোর আকিনফেভ, সার্জেই ইগনাশেভিচ, ইলিয়া কুতেপোভ, ফিওদোর কুদ্রিয়াশোভ, মারিও ফার্নান্দেস, ইউরি ঝিরকোভ, আলেক্সান্দার সেমেদোভ, রোমান জোবনিন, দালের কুজিয়ায়েভ, আরতেম জিউবা, আলেক্সান্দার গোলোভিন।

/এফএইচএম/চেক-এমওএফ/
সম্পর্কিত
অবাধ্য সেনাদের মৃত্যুদণ্ড দিচ্ছে রাশিয়া: হোয়াইট হাউজ
চিলির হারে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা
বিশ্বকাপের সব উপার্জন দান করবেন এমবাপে!
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী