উরুগুয়ে অ্যাতলেতিকোর মতো বিরক্তিকর: গ্রিয়েজমান

স্পোর্টস ডেস্ক
০১ জুলাই ২০১৮, ২১:০২আপডেট : ০১ জুলাই ২০১৮, ২১:০৯

উরুগুয়ে অ্যাতলেতিকোর মতো বিরক্তিকর: গ্রিয়েজমান বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে উরুগুয়েকে মোকাবিলা করবে ফ্রান্স। দক্ষিণ আমেরিকান প্রতিপক্ষকে কীভাবে লড়তে হবে সেটা হয়তো ভালো করে বুঝতে পারছেন আন্তোয়ান গ্রিয়েজমান। তার মতে, নিজের ক্লাব অ্যাতলেতিকো মাদ্রিদের মতো খেলার ধরন দুইবারের সাবেক চ্যাম্পিয়নদের।

আর্জেন্টিনাকে ৪-৩ গোলে হারিয়ে শেষ আটে ফ্রান্স, আর পর্তুগালের বিপক্ষে দারুণ ডিফেন্স অব্যাহত রেখে ২-১ গোলে জিতে কোয়ার্টার ফাইনালে উরুগুয়ে। এদিনসন কাভানি ও লুই সুয়ারেসের আক্রমণভাগের সঙ্গে তাদের রক্ষণে আছেন গ্রিয়েজমানের দুই ক্লাব সতীর্থ ডিয়েগো গোদিন ও হোসে মারিয়া হিমেনেজ।

শুক্রবার ফ্রান্সের পরের চ্যালেঞ্জ নিয়ে দলের তারকা স্ট্রাইকার বলেছেন, ‘উরুগুয়ে হবে অ্যাতলেতিকোর মতো, তারা তাদের সময় নেবে। তারপর পড়ে গিয়ে রেফারির দ্বারস্থ হবে। এটার সঙ্গে অভ্যস্ত হতে হবে আমাদের। কারণ ম্যাচটা হবে বিরক্তিকর।’

প্রতিপক্ষ দলের তারকা স্ট্রাইকার কাভানির ইনজুরির পর গ্রিয়েজমান বলেছেন, ‘আমার মতে সে সেরা ফরোয়ার্ড। দলের জন্য অনেক কাজ করে। যদি সে ইনজুরিতে থাকে তাহলে অনেক পরিবর্তন আসবে, সে দুটি গোলই করেছে (পর্তুগালের বিপক্ষে)।’ গোল ডটকম

/এফএইচএম/
সম্পর্কিত
অবাধ্য সেনাদের মৃত্যুদণ্ড দিচ্ছে রাশিয়া: হোয়াইট হাউজ
চিলির হারে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা
বিশ্বকাপের সব উপার্জন দান করবেন এমবাপে!
সর্বশেষ খবর
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের