কোয়ার্টার ফাইনালে নিষিদ্ধ ব্রাজিলের কাসেমিরো

স্পোর্টস ডেস্ক
০৩ জুলাই ২০১৮, ২০:৪৭আপডেট : ০৩ জুলাই ২০১৮, ২০:৪৭

এই হলুদ কার্ডেই কোয়ার্টার ফাইনালে নিষিদ্ধ হয়েছেন কাসেমিরো আক্রমণাত্মক ফুটবলের কাঁটায় প্রতিপক্ষদের বিদ্ধ করছে বেলজিয়াম। শেষ ষোলো পর্যন্ত ইউরোপিয়ান দলটির ১২ গোল। তাদের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের ভীষণ দরকার ছিল কাসেমিরোকে। কিন্তু নিষেধাজ্ঞার কারণে রিয়াল মাদ্রিদ ডিফেন্সিভ মিডফিল্ডারকে পাচ্ছে না ব্রাজিল।

মেক্সিকোর বিপক্ষে ২-০ গোলের জয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ব্রাজিল। কিন্তু ওই ম্যাচে হলুদ কার্ড দেখায় শেষ আটের লড়াইয়ে নিষিদ্ধ হয়েছেন কাসেমিরো। রাশিয়া বিশ্বকাপে দ্বিতীয় হলুদ কার্ড দেখায় নিষেধাজ্ঞার শাস্তি পেয়েছেন রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার।

সুইজারল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে হলুদ কার্ড দেখেছিলেন কাসেমিরো। এরপর থেকেই নিষেধাজ্ঞার ঝুঁকিতে ছিলেন তিনি। গ্রুপ পর্বের বাকি দুই ম্যাচ পেরিয়ে এলেও মেক্সিকোর বিপক্ষে শেষ ষোলোতে এসে বাধাটা আর উতরাতে পারলেন না। সামারার ম্যাচের দ্বিতীয়ার্ধে মেক্সিকোর ইরভিং লোসানোকে আটকাতে গিয়ে ফাউল করে বসেন তিনি। যাতে রেফারি হলুদ কার্ড দেখলে পরের ম্যাচ নিষিদ্ধ হয়ে যান কাসেমিরো।

রাশিয়া বিশ্বকাপে রক্ষণটা দারুণ সামলাচ্ছে ব্রাজিল। কোয়ার্টার ফাইনাল পর্যন্ত মাত্র একটি গোল হজম করেছে তারা। যেখানে ডিফেন্ডারের সঙ্গে ডিফেন্সিভ মিডফিল্ডারের ভূমিকাটা দারুণভাবে সামলাচ্ছেন কাসেমিরো। বেলজিয়ামের আক্রমণাত্মক ফুটবলের সামনে তাকে ভীষণ দরকার ছিল কোয়ার্টার ফাইনালে। কিন্তু কার্ডসংক্রান্ত নিষেধাজ্ঞার কারণে কোচ তিতেকে অন্য চিন্তা করতে হবে এখন।

নিষেধাজ্ঞার সঙ্গে চোট নিয়েও চিন্তিত ব্রাজিল। পিঠের চোট কাটিয়ে এখনও ফিট হয়ে উঠতে পারেননি মার্সেলো। রাইটব্যাক দানিলোকে ‘শতভাগ ফিট’ দাবি করলেও মেক্সিকোর বিপক্ষে ছিলেন বেঞ্চে। অন্যদিকে উইঙ্গার দগলাস কোস্তার ফেরার সময়টা এখনও নিশ্চিত করতে বলতে পারছে না সেলেসাওরা। মার্কা

/কেআর/
সম্পর্কিত
অবাধ্য সেনাদের মৃত্যুদণ্ড দিচ্ছে রাশিয়া: হোয়াইট হাউজ
চিলির হারে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা
বিশ্বকাপের সব উপার্জন দান করবেন এমবাপে!
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের