আবারও মদরিচকে পেনাল্টি নিতে দেবেন কোচ

স্পোর্টস ডেস্ক
০৩ জুলাই ২০১৮, ২১:৩৫আপডেট : ০৩ জুলাই ২০১৮, ২১:৩৫

কোচের আস্থা ধরে রেখেছেন মদরিচ শেষ ষোলোতে ডেনমার্কের বিপক্ষে অতিরিক্ত সময়ে পেনাল্টি মিস করেছিলেন লুকা মদরিচ। কিন্তু কোচের আস্থা হারাননি ক্রোয়েশিয়ার অধিনায়ক। জ্লাতকো দালিচ জানালেন, দল আবারও পেনাল্টি পেলে কিক নেবেন মদরিচ।

নিঝনি নোভগোরদে গত রবিবার ৪ মিনিটে গোল করে সমতা ফেরায় ক্রোয়েশিয়া। ম্যাচ অতিরিক্ত সময়ে গড়ালে ১১৪ মিনিটে পেনাল্টি পায় তারা। কিন্তু মদরিচকে ঠেকিয়ে ম্যাচ টাইব্রেকারে নেন ডেনিস গোলরক্ষক ক্যাস্পার স্মেইকেল।

অবশ্য পেনাল্টি শুট আউটে ক্রোয়েটদের ৩-২ গোলের জয়ে লক্ষ্যভেদ করেন মদরিচ। প্রথমবার মিস করেও টাইব্রেকারে শট নেওয়ার সাহসিকতায় অধিনায়কের প্রশংসা করেছেন দালিচ। ক্রোয়েশিয়া আরেকটি পেনাল্টি পেলে আবারও মদরিচকে কিক নিতে দেবেন জানালেন তিনি, ‘লুকা মদরিচ আমাদের অধিনায়ক, আমাদের নেতা। প্রথমবার পেনাল্টি মিসের পর টাইব্রেকারে আবারও কিক নিয়ে সে দারুণ দায়িত্বশীলতা ও সাহসিকতা দেখিয়েছে এবং গোলও করেছে। সে কোন মানের খেলোয়াড়, সেটা প্রমাণ করেছে।’

ক্রোয়েশিয়া কোচ আরও যোগ করেছেন, ‘লুকার মতো খেলোয়াড় ও একজন গড়পড়তার খেলোয়াড়ের পার্থক্য এটাই। সে গোল করল, অথচ সহজ ছিল না তার জন্য। পেনাল্টি শুট আউটে এর চেয়ে বেশি ভালো শট নিতে পারতো না সে। কিন্তু তার ভাগ্য অনেক ভালো। সাহস থাকলে এমনটা করা যায়। হ্যাঁ, যদি আবারও এমন সুযোগ আসে তাহলে সে শট নেবে।’ গোল ডটকম

/এফএইচএম/
সম্পর্কিত
অবাধ্য সেনাদের মৃত্যুদণ্ড দিচ্ছে রাশিয়া: হোয়াইট হাউজ
চিলির হারে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা
বিশ্বকাপের সব উপার্জন দান করবেন এমবাপে!
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের