একটি হলুদ কার্ড দেখলেই সেমিফাইনাল শেষ পগবা-নেইমারদের!

স্পোর্টস ডেস্ক
০৫ জুলাই ২০১৮, ২০:৪২আপডেট : ০৫ জুলাই ২০১৮, ২০:৪৯

একটি হলুদ কার্ড দেখলেই সেমিফাইনাল শেষ পগবা-নেইমারদের! উরুগুয়ে-ফ্রান্সের লড়াই দিয়ে শুক্রবার থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ কোয়ার্টার ফাইনাল। সেমিফাইনালে ওঠার জন্য আরও লড়বে ব্রাজিল-বেলজিয়াম, ইংল্যান্ড-সুইডেন ও ক্রোয়েশিয়া-রাশিয়া। গুরুত্বপূর্ণ এসব ম্যাচে প্রত্যেক দল লড়বে কোমড় বেঁধে। কিন্তু এই লড়াই করতে গিয়ে বেশ কয়েক জন তারকা তাদের ‘সম্ভাব্য’ সেমিফাইনালে ছিটকে যাওয়ার শঙ্কায়।

কোয়ার্টার ফাইনালের পর থেকে আগের হলুদ কার্ডগুলো বাতিল হয়ে যাবে। কিন্তু বেশ কয়েকজন খেলোয়াড় তাদের নামের পাশে একটি করে হলুদ কার্ড নিয়ে শেষ আটে নামছে।

ফ্রান্সের চারজন খেলোয়াড় দ্বিতীয় হলুদ কার্ড দেখলে খেলতে পারবেন না সম্ভাব্য সেমিফাইনালে। তাদের মধ্যে আছেন পল পগবা, বেঞ্জামিন পাভার্ড ও অলিভার জিরুদ। উরুগুয়ের শঙ্কা কেবল একজনকে নিয়ে- রোদ্রিগো বেন্তানকুর।

বেলজিয়াম বনাম ব্রাজিলের ম্যাচ জয়ী দল সেমিফাইনালে তাদের তারকাদের নিয়ে সংশয়ে। টুর্নামেন্টের ফেভারিট ব্রাজিলের তিন খেলোয়াড় দ্বিতীয় হলুদ কার্ডের সংশয়ে, অন্যতম হলেন দুটি করে গোল করা ফিলিপে কৌতিনিয়ো ও নেইমার। কেভিন ডি ব্রুইন, থোমাস মুনিয়ের ও জ্যান ভারটনঘেনসহ বেলজিয়ামের পাঁচ খেলোয়াড়ের পাশে রয়েছে একটি করে হলুদ কার্ড।

ইংল্যান্ডের চার খেলোয়াড় একটি করে হলুদ কার্ড নিয়ে খেলবেন সুইডেনের বিপক্ষে। উল্লেখযোগ্য নাম হলো জর্ডান হেন্ডারসন, জেসে লিনগার্দ ও কাইল ওয়াকার। সুইডেনের ভিক্টর ক্লাসন ও আলবিন একডাল আর একটি হলুদ কার্ড দেখলে বাদ পড়বেন সম্ভাব্য সেমিফাইনাল থেকে।

তবে সবচেয়ে বিশৃঙ্খল অবস্থা চতুর্থ কোয়ার্টার ফাইনাল নিয়ে। ক্রোয়েশিয়ার ৮ খেলোয়াড় এবং রাশিয়ার ৫ জন একটি করে হলুদ কার্ড দেখেছেন। মারিও মানজুকিচ, ইভান রাকিতিচ, আন্তে রেবিচ ও সিমে ভ্রাসালিকোকে হারানো হতে পারে ক্রোয়েশিয়ার জন্য বড় ধরনের ক্ষতি। রাশিয়ার দুই নির্ভরযোগ্য খেলোয়াড় আলেক্সান্দার গোলোভিন ও ইলিয়া কুতেপোভকে একটু সতর্ক হয়েই খেলতে হবে।

অবশ্য কেউ এক ম্যাচেই দুটি হলুদ কার্ড বা সরাসরি লাল কার্ড দেখলে খেলতে পারবেন না সেমিফাইনাল। এরই মধ্যে নিষেধাজ্ঞায় বেলজিয়ামের বিপক্ষে কাসেমিরোকে পাবে না ব্রাজিল, আর সুইডেনের হয়ে খেলা হবে না মিকায়েল লুস্তিগের। ইএসপিএনএফসি

/এফএইচএম/চেক-এমওএফ/
সম্পর্কিত
অবাধ্য সেনাদের মৃত্যুদণ্ড দিচ্ছে রাশিয়া: হোয়াইট হাউজ
চিলির হারে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা
বিশ্বকাপের সব উপার্জন দান করবেন এমবাপে!
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ