ব্রাজিলের হাতে শিরোপা দেখছেন বাংলাদেশের সাবেক কোচ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ জুলাই ২০১৮, ২২:৫২আপডেট : ০৬ জুলাই ২০১৮, ১১:৫২

এডসন সিলভা ডিডো গ্রুপ পর্ব থেকে শুরু করে শেষ ষোলো পর্যন্ত ব্রাজিলের পারফরম্যান্সে উন্নতির ছাপ। বিশেষ করে সবশেষ নকআউটে মেক্সিকোকে ২-০ গোলে হারানোর ম্যাচে আরও ছন্দ খুঁজে পেয়েছেন নেইমার-কৌতিনিয়োরা। এই দল যে অনেক দূর যাবে, সেই বিশ্বাস আছে অনেকের। বাংলাদেশের জাতীয় দলের সাবেক ব্রাজিলিয়ান কোচ এডসন সিলভা ডিডো তার দেশের ছেলেদের পারফরম্যান্স দেখে দৃঢ়কণ্ঠে বললেন, রাশিয়া বিশ্বকাপে শিরোপা ঘরে নেবে ব্রাজিল।

রাশিয়া বিশ্বকাপে জার্মানি, আর্জেন্টিনা ও স্পেনের মতো সাবেক চ্যাম্পিয়নরা বিদায় নিয়েছে আগেই। তাতে শিরোপার জন্য ‘হট ফেভারিট’ এখন ব্রাজিল। ২০০৯ সালে বাংলাদেশের কোচের দায়িত্বে থাকা থাকা ডিডো কোনও ভূমিকা না রেখেই বলে দিয়েছেন, ‘ব্রাজিলের যে পারফরম্যান্স, তাতে রাশিয়াতে ট্রফি জিতে দেশে ফিরবে দল।’ বাংলা ট্রিবিউনকে তিনি বলেছেন, ‘ব্রাজিলই হবে বিশ্বচ্যাম্পিয়ন।’

শুক্রবার রাতে ব্রাজিলের সেমিফাইনালে ওঠার লড়াই, প্রতিপক্ষ বেলজিয়াম। এই ম্যাচের দিকে তাকিয়ে গোটা বিশ্ব। বেলজিয়ামকে হারিয়ে সাম্বা ছন্দ অব্যাহত থাকবে কিনা সেটা দেখার অপেক্ষায় তারা। ডিডো বেশ আশাবাদী।

২০১৪ সালে নিজ দেশে সেমিফাইনাল থেকে বিদায় নিতে হয়েছিল ব্রাজিলকে। এবার রাশিয়ায় সেই দুঃখ ভুলতে চায় তারা। ডিডো সেই স্মৃতি টেনেই বললেন, ‘আশা করছি ব্রাজিল গতবারের মতো হতাশ করবে না। শিরোপার আশা পূরণ করতে পারবে।’

/টিএ/এফএইচএম/চেক-এমওএফ/
সম্পর্কিত
অবাধ্য সেনাদের মৃত্যুদণ্ড দিচ্ছে রাশিয়া: হোয়াইট হাউজ
চিলির হারে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা
বিশ্বকাপের সব উপার্জন দান করবেন এমবাপে!
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী