বেলজিয়ামের বিপক্ষে অতীত এগিয়ে রাখছে ব্রাজিলকে

স্পোর্টস ডেস্ক
০৬ জুলাই ২০১৮, ১৬:১৬আপডেট : ০৬ জুলাই ২০১৮, ১৬:২৩

১৬ বছর আগের ফল পুনরাবৃত্তি করতে তৈরি নেইমাররা (ছবি: রয়টার্স) গত সপ্তাহে মেক্সিকোকে হারিয়ে বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে উঠেছে ব্রাজিল। সেখানে তারা মোকাবিলা করবে ইতিহাস গড়তে মুখিয়ে থাকা বেলজিয়ামকে। শুক্রবারের এই ম্যাচে ‘ফেভারিট’ ব্রাজিল, তাছাড়া অতীতও আছে তাদের পক্ষে।

বেলজিয়ামের বিপক্ষে আগের চারবারের দেখায় সেলেসাওরা হেরেছে কেবল একবার, জিতেছে বাকি সবগুলো। বিশ্বকাপে খুব বেশি দেখা হয়নি দুই দলের, এনিয়ে দ্বিতীয়বার মুখোমুখি হচ্ছে তারা।

২০০২ সালের বিশ্বকাপে লুই ফিলিপে স্কলারির ব্রাজিল কোবেতে ২-০ গোলে জিতেছিল। দ্বিতীয়ার্ধে গোল করেছিলেন রোনালদো ও রিভালদো।

শেষ ষোলোর ওই ম্যাচে বেলজিয়ামের আক্রমণভাগের সামনে বেশ কয়েকবার পরীক্ষা দিতে হয়েছিল গোলরক্ষক দিদাকে। শেষ পর্যন্ত গোলপোস্ট অক্ষত রেখেছিলেন তিনি। তারপর ৬৭ মিনিটে ডিবক্সের প্রান্ত থেকে গোল করে ব্রাজিলকে এগিয়ে দেন রিভালদো। তিন মিনিট বাকি থাকতে নিখুঁত ফিনিশে দলের জয় সুনিশ্চিত করেন রোনালদো। তারপর ইংল্যান্ড, তুরস্ক ও জার্মানিকে হারিয়ে পঞ্চম ও শেষ শিরোপা জেতে দলটি।

বিশ্বকাপে একমাত্র দেখায় বেলজিয়ামের বিপক্ষে গোল উদযাপন করেন রোনালদো-রিভালদো ব্রাজিল ও বেলজিয়াম প্রথমবার মুখোমুখি হয়েছিল ১৯৬৩ সালে। তখনকার দুইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল গিয়েছিল ব্রাসেলসে, স্বাগতিকদের কাছে তারা হারে ৫-১ গোলে। তার তিন দিন আগে পর্তুগালের সঙ্গে ম্যাচ খেলে ক্লান্ত পেলে হননি দলের সফরসঙ্গী। প্রীতি ম্যাচ হলেও ব্রাজিলের এই হার হয়েছিল সমালোচিত।

অবশ্য দু্ই বছর পর সেই হারের প্রতিশোধ ব্রাজিল নিয়েছিল মারাকানায়। পেলের হ্যাটট্রিকে ৫-০ গোলে বেলজিয়ানদের উড়িয়ে দিয়েছিল তারা।

তারা আর একবার মুখোমুখি হয়েছিল ১৯৮৮ সালে। জিওভানির জোড়া গোলে অ্যান্টওয়ার্পে ২-১ গোলে বেলজিয়ামকে হারায় ব্রাজিল।

তবে সবকিছু ছাপিয়ে ব্রাজিল ও বেলজিয়ামের কোয়ার্টার ফাইনালের এই লড়াই রোমাঞ্চ ছড়াচ্ছে বেশি। দুই দলই সমান আত্মবিশ্বাসী। পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল রাশিয়াতে প্রত্যেক ম্যাচে উন্নতি করে যাচ্ছে। বেলজিয়ামও কম নয়, গ্রুপের সবগুলো ম্যাচ জিতে নকআউটে জাপানের বিপক্ষে ২ গোলে পিছিয়ে পড়ে জিতেছে। ১৯৮৬ সালের পর প্রথম সেমিফাইনাল হাতছানি দিচ্ছে তাদের।

তাই অতীত অনুপ্রাণিত করলেও ব্রাজিলকে সতর্ক থাকতে হচ্ছে কাজান অ্যারেনার কোয়ার্টার ফাইনালে। গোল ডটকম

/এফএইচএম/
সম্পর্কিত
অবাধ্য সেনাদের মৃত্যুদণ্ড দিচ্ছে রাশিয়া: হোয়াইট হাউজ
চিলির হারে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা
বিশ্বকাপের সব উপার্জন দান করবেন এমবাপে!
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের