‘চার ডিফেন্ডার নিয়ে খেলা উচিত বেলজিয়ামের’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ জুলাই ২০১৮, ২০:১৭আপডেট : ০৬ জুলাই ২০১৮, ২০:১৮

বাংলাদেশের সাবেক বেলজিয়ান কোচ টম সেইন্টফিট ২০১৬ সালে কয়েক মাস জাতীয় ফুটবল দলের কোচ ছিলেন টম সেইন্টফিট। তিনি বেলজিয়ান, তাই আজ আগ্রহ নিয়ে ব্রাজিল-বেলজিয়াম ম্যাচের দিকে তাকিয়ে। ব্রাজিলের আক্রমণভাগ শক্তিশালী, অন্যদিকে বেলজিয়ামের ডিফেন্সের দুর্বলতা ধরা পড়েছে জাপানের বিপক্ষে শেষ ষোলোর লড়াইয়ে। সেইন্টফিট তাই স্বদেশের ডিফেন্স নিয়ে চিন্তিত।

বাংলাদেশের সাবেক কোচের ধারণা, নেইমার-কৌতিনিয়ো-জেসুসদের নিয়ে গড়া ব্রাজিলের আক্রমণভাগ বেলজিয়ামের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে। ফেসবুকের মাধ্যমে সেইন্টফিট  বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘জাপানের সঙ্গে যেভাবে খেলেছে, ব্রাজিলের সঙ্গে তেমন খেললে বেলজিয়ামের পক্ষে জেতা কঠিন। আমি পরিষ্কার বলতে চাই, সেদিনের মতো খেললে হ্যাজার্ড-লুকাকুরা হেরে যাবে। এই ডিফেন্স নিয়ে ব্রাজিলকে হারানো কঠিন হয়ে পড়বে।’

এই ম্যাচ নিয়ে তার ভবিষ্যদ্বাণী, ‘ব্রাজিলের জয়ের পাল্লাই ভারি, বলা যায় ৬০-৪০ ভাগ। কিন্তু বেলজিয়াম চার জন ডিফেন্ডার নিয়ে খেললে সেটা উল্টে যেতে পারে। তখন বেলজিয়াম ৬০-৪০ এ এগিয়ে থাকবে।’

সেইন্টফিট মনে করেন, ফরমেশন বদল করে খেলা উচিত বেলজিয়ামের, ‘কোচ রবের্তো মার্তিনেসের উচিত ফরমেশন বদল করে দলকে খেলানো। ৩-৪-৩ এর বদলে ৪-২-৩-১ ফরমেশনে খেললে দল ভালো করতে পারবে। চার জন থাকলে ডিফেন্স জমাট হবে, কোম্পানি-ভারমাইলেনরা ঠিকঠাক দায়িত্ব পালন করতে পারবে।’

সব শেষে নেইমারের প্রশংসা করে তিনি বললেন, ‘নেইমার যে ভালো খেলোয়াড় তাতে কোনও সন্দেহ নেই। তবে তার ডাইভিং আমার পছন্দ নয়। বেলজিয়াম তিন জন ডিফেন্ডার নিয়ে খেললে নেইমার সফল হবেই, তাকে আটকানো যাবে না।’

/টিএ/এএআর/
সম্পর্কিত
অবাধ্য সেনাদের মৃত্যুদণ্ড দিচ্ছে রাশিয়া: হোয়াইট হাউজ
চিলির হারে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা
বিশ্বকাপের সব উপার্জন দান করবেন এমবাপে!
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের