প্রথমার্ধে সুইডেনের জালে ইংল্যান্ডের এক গোল

স্পোর্টস ডেস্ক
০৭ জুলাই ২০১৮, ২০:৫৪আপডেট : ০৭ জুলাই ২০১৮, ২১:০৯

মাগুইয়ারের গোলে এগিয়ে গেল ইংল্যান্ড ১২ বছর পর কোয়ার্টার ফাইনালে ফিরে তৃতীয় সেমিফাইনালে ওঠার সুযোগ ইংল্যান্ডের সামনে। সামারা অ্যারেনায় দারুণ শুরু হয়েছে তাদের। প্রথমার্ধে সুইডেনের বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আছে ইংলিশরা।

শুরু থেকে কোনও ঝুঁকি নিয়ে খেলেনি দুই দল। বেশ সতর্ক ছিল তারা। ম্যাচের প্রথম সুযোগ নষ্ট করে ইংল্যান্ড ১৯ মিনিটে। রহিম স্টারলিং ডিবক্সের মধ্যে থেকে হ্যারি কেইনকে বল ফেরত পাঠান। টটেনহ্যাম হটস্পার তারকার শট গোলপোস্টের পাশ দিয়ে চলে যায়।

ইংল্যান্ড ৩০ মিনিটে এগিয়ে যায়। অ্যাশলে ইয়ংয়ের কর্নার থেকে বল ডিবক্সের মাঝে পেয়ে একটু লাফিয়ে উঠে দুর্দান্ত হেডে লক্ষ্যভেদ করেন হ্যারি মাগুইয়ার।

এই বিশ্বকাপে এটি ছিল ইংল্যান্ডের ১০ নম্বর গোল, যার ৮টিই সেট পিস থেকে। ১৯৬৬ সালের পর প্রথমবার এক আসরে ১০ গোল করল তারা।

বিরতিতে যাওয়ার আগে স্টারলিং দুটি সুবর্ণ সুযোগ নষ্ট করেন। ৪৩ মিনিটে ট্রিপিয়ের তুলে দেওয়া পাস ‍সুইডিশ রক্ষণভাগ ভেদ করে বক্সে পান তিনি, কিন্তু শট নেওয়ার আগে লিন্ডেলফ বল বিপদমুক্ত করেন।

দুই মিনিট পর আবারও সুযোগ পেয়ে কাজে লাগাতে পারেননি স্টারলিং। মাঝমাঠ থেকে পাওয়া পাসে বক্সের মধ্যে বল নিয়ে ঢুকেও সুইডিশ গোলরক্ষক ওলসেন বাধা হয়ে দাঁড়ান। ওলসেনের হাত ফসকে বল বেরিয়ে গেলেও সময় নষ্ট করায় দ্বিতীয়বার লক্ষ্যভেদে ব্যর্থ হন স্টারলিং। গোল ডটকম

/এফএইচএম/
সম্পর্কিত
অবাধ্য সেনাদের মৃত্যুদণ্ড দিচ্ছে রাশিয়া: হোয়াইট হাউজ
চিলির হারে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা
বিশ্বকাপের সব উপার্জন দান করবেন এমবাপে!
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ