ফল যেমনই হোক, মাথা উঁচু রাখবে ক্রোয়েশিয়া

স্পোর্টস ডেস্ক
০৯ জুলাই ২০১৮, ২২:২৪আপডেট : ১০ জুলাই ২০১৮, ১০:৪৬

ফল যেমনই হোক, মাথা উঁচু রাখবে ক্রোয়েশিয়া বিশ্বকাপ ফাইনালের টিকিট কাটতে বুধবার মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে মুখোমুখি হবে ইংল্যান্ড ও ক্রোয়েশিয়া। এই সেমিফাইনাল জিততে মরিয়া দুই দলই। তাই আভাস মিলছে হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতার। গত দুই ম্যাচে টাইব্রেকারে উতরে যাওয়া ক্রোয়েশিয়া ইংল্যান্ডের বিপক্ষে লড়বে শেষ পর্যন্ত।

ক্রোয়েট তারকা মারিও মানজুকিচ দৃঢ় কণ্ঠে বললেন, ইংল্যান্ডের বিপক্ষে তাদের সবটা দেবে ক্রোয়েশিয়া। হেরে গেলেও যেন অপরাধীর কাঠগড়ায় দাঁড়াতে না হয় সেভাবে লড়বে দলের খেলোয়াড়রা।

শেষ বাঁশি বাজা পর্যন্ত গ্যারি সাউথগেটের শিষ্যদের মোকাবিলা করতে চান মানজুকিচ, ‘চিন্তা করবেন না, ইংল্যান্ডের বিপক্ষে লড়তে এখনও আমার মধ্যে কিছু (শক্তি) আছে। আমরা সবাই শেষ পর্যন্ত লড়ব। তারপরও যদি আমরা হেরেও যাই, যেন কেউ আমাদের দোষ দিতে না পারে।’

নকআউটে ক্রোয়েশিয়ার সফলতার পেছনে দারুণ অবদান মানজুকিচের। শেষ ষোলোতে পিছিয়ে পড়েও ডেনমার্কের বিপক্ষে তার গোলে সমতা ফেরায় দল। রাশিয়ার বিপক্ষেও একটি গোলে অ্যাসিস্ট ছিল তার। যদিও দুটি ম্যাচই শেষ হয়েছে টাইব্রেকারে। জুভেন্টাস স্ট্রাইকার দেশের জন্য আরও অবদান রাখতে চান, ‘আমি সবসময় আমার দেশের জন্য সেরাটা দেই।’ গোল ডটকম

/এফএইচএম/
সম্পর্কিত
অবাধ্য সেনাদের মৃত্যুদণ্ড দিচ্ছে রাশিয়া: হোয়াইট হাউজ
চিলির হারে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা
বিশ্বকাপের সব উপার্জন দান করবেন এমবাপে!
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের