ক্রোয়েশিয়ার বিপক্ষে গোল পাবেন কেইন?

স্পোর্টস ডেস্ক
১১ জুলাই ২০১৮, ২১:৩১আপডেট : ১১ জুলাই ২০১৮, ২১:৩১

হ্যারি কেইন ক্লাব ফুটবলে নিজেকে প্রমাণ করেছেন আগেই, তবে বিশ্বকাপে জন্ম হয়েছেন ‘নতুন’ হ্যারি কেইনের। ফুটবল মহাযজ্ঞে গোল উৎসব করে আছেন ‘গোল্ডেন বুট’-এর দৌড়ে শীর্ষে। ইংলিশ অধিনায়ক অবশ্য জাল খুঁজে পায়নি কোয়ার্টার ফাইনালে, ক্রোয়েশিয়ার বিপক্ষে কি ফিরবেন গোলের পথে?

বাংলাদেশ সময় বুধবার দিবাগত রাত ১২টায় সেমিফাইনালে নামছে ইংল্যান্ড। ফাইনালে ওঠার পথে থ্রি লায়ন্সের প্রতিপক্ষ ক্রোয়েশিয়া। নকআউট পর্বে ক্রোয়েটরা টানা দুই ম্যাচ জিতেছে টাইব্রেকারে। বিপরীতে ইংল্যান্ড সেমিফাইনাল ২-০ গোলের জয়ে নিশ্চিত করলেও শেষ ষোলোর বাধা পেরিয়েছিল টাইব্রেকার জিতে।

সুইডেনের বিপক্ষে ইংলিশরা ২-০ গোলে জিতলেও কোয়ার্টার ফাইনালের এই ম্যাচে লক্ষ্যভেদ করতে পারেননি কেইন। যাতে রাশিয়া বিশ্বকাপে প্রথমবারের মতো গোলহীনভাবে থাকতে হয় ইংলিশ অধিনায়ককে। তিউনিসিয়ার বিপক্ষে শুরু করা গোল উৎসব টটেনহাম স্ট্রাইকার সচল রেখেছিলেন কলম্বিয়ার বিপক্ষে শেষ ষোলোর ম্যাচ পর্যন্ত। অবশ্য গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কোরবোর্ডে কেইনের নাম ছিল না, কেননা বেলজিয়ামের বিপক্ষে তিনি মাঠেই নামেননি।

তিউনিসিয়ার বিপক্ষে জোড়া গোল দিয়ে বিশ্বকাপ শুরু করা কেইন পানামার বিপক্ষে পরের ম্যাচে করেন হ্যাটট্রিক। এরপর বেলজিয়ামের বিপক্ষে বিশ্রামে থাকা এই স্ট্রাইকার আবারও জাল খুঁজে পান কলম্বিয়ার বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে। সবমিলিয়ে শেষ ষোলো পর্যন্ত ৬ গোল করে গোল্ডেন বুটের দৌড়ে পেছনে ফেলেন সবাইকে।

কেইনের সবচেয়ে কাছে আছেন রোমেলু লুকাকু। ৪ গোল করা এই স্ট্রাইকারের দল বেলজিয়াম সেমিফাইনালে হারলেও গোল বাড়িয়ে নেওয়ার সুযোগ পাচ্ছেন ‍তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে। অন্যদিকে ক্রোয়েশিয়াকে হারাতে পারলে কেইনের সামনে থাকছে দুই ম্যাচে খেলার সুযোগ।

ক্যারিয়ারের সেরা সময় কাটানো কেইনের গোলের পথে ফেরার মঞ্চ ক্রোয়েশিয়ার বিপক্ষে সেমিফাইনাল। এক ম্যাচ গোলহীনভাবে থাকা ইংলিশ অধিনায়ক কি পারবেন গোল করতে?

/কেআর/
সম্পর্কিত
অবাধ্য সেনাদের মৃত্যুদণ্ড দিচ্ছে রাশিয়া: হোয়াইট হাউজ
চিলির হারে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা
বিশ্বকাপের সব উপার্জন দান করবেন এমবাপে!
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান