‘বেলগ্রেডে কঠিন পরীক্ষা দিতে হবে পিএসজিকে’

স্পোর্টস ডেস্ক
২৯ নভেম্বর ২০১৮, ১৪:৩৭আপডেট : ২৯ নভেম্বর ২০১৮, ১৪:৪২

‘বেলগ্রেডে কঠিন পরীক্ষা দিতে হবে পিএসজিকে’ ছিটকে যাওয়ার আশঙ্কায় ছিল প্যারিস সেন্ত জার্মেই। কিন্তু লিভারপুলকে বুধবার হারিয়ে চ্যাম্পিয়নস লিগ শেষ ষোলোর আশা বাঁচিয়ে রাখল তারা। গ্রুপের শেষ ম্যাচে তাদের বাঁচা-মরার লড়াই রেড স্টার বেলগ্রেডের মাঠে। ম্যাচটা পিএসজির জন্য কঠিন পরীক্ষার হবে মনে করেন কাইলিয়ান এমবাপে।

আগামী ১১ ডিসেম্বর ‘সি’ গ্রুপের শেষ ম্যাচে বেলগ্রেড ক্লাবের মুখোমুখি হবে পিএসজি। জিতলেই নকআউট নিশ্চিত। কিন্তু ড্র কিংবা হারে তাদের শেষ ষোলোতে ওঠা পড়ে যাবে শঙ্কায়।

রেড স্টারের মাঠে পিএসজিকে সব সুযোগ কাজে লাগাতে হবে মনে করেন এমবাপে। ২০১৭ সালের অক্টোবর থেকে ঘরের মাঠে অপরাজিত দলের বিপক্ষে সেরাটা দিতে হবে বললেন ফরাসি ফরোয়ার্ড।

আর লিভারপুলকে হারানোর আত্মবিশ্বাস সবাইকে অনুপ্রাণিত করবে বলে তার বিশ্বাস, ‘গ্রুপে কেউ সেখানে জিততে পারেনি, তাই এটা হতে যাচ্ছে কঠিন এক ম্যাচ। আমাদের আরও বেশি তীব্রতা নিয়ে খেলতে হবে এবং আকাঙ্ক্ষাও থাকতে হবে অনেক। এমন ম্যাচ (লিভারপুলের বিপক্ষে) খেলার পর জিততে না পারা হবে সত্যিই অদ্ভুত।’ গোল ডটকম

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
দুই সপ্তাহে চিনির দাম কেজিতে বেড়েছে ১০ টাকা
দুই সপ্তাহে চিনির দাম কেজিতে বেড়েছে ১০ টাকা
ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ
ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ
বাংলাদেশ-হংকং বিনিয়োগ সুরক্ষা চুক্তির প্রস্তাব অনুমোদন
বাংলাদেশ-হংকং বিনিয়োগ সুরক্ষা চুক্তির প্রস্তাব অনুমোদন
সর্বাধিক পঠিত
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
স্রোতে ভেসে যাওয়া ফেরি ফিরলো পাটুরিয়া ঘাটে
স্রোতে ভেসে যাওয়া ফেরি ফিরলো পাটুরিয়া ঘাটে