অ্যাতলেতিকোর সঙ্গে সিমিওনির নতুন চুক্তি

স্পোর্টস ডেস্ক
১৫ ফেব্রুয়ারি ২০১৯, ১১:৫৮আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৯, ১২:০১

ডিয়েগো সিমিওনি অ্যাতলেতিকো মাদ্রিদের সঙ্গে নতুন চুক্তি করেছেন কোচ ডিয়েগো সিমিওনি। তাতে ২০২২ সাল পর্যন্ত ক্লাবটির সঙ্গে থাকবেন এই আর্জেন্টাইন কোচ।

দুই বছর আগে করা চুক্তি অনুযায়ী তার মেয়াদ শেষ হতো ২০২০ সালের ৩০ জুন। আন্তোয়ান গ্রিয়েজমান, কোকে ও সাউল নিগুয়েসের মতো তারকাদের ধরে রাখার শর্তে ওই চুক্তি করেন সিমিওনি।

এরই মধ্যে অ্যাতলেতিকোর সঙ্গে ৮ বছর কাটিয়েছেন আর্জেন্টাইন কোচ। লা লিগা ইতিহাসে সবচেয়ে লম্বা ক্যারিয়ারের রেকর্ড তার। ২০১৪ সালের লা লিগা, ২০১৩ সালের কোপা দেল রে এবং ২০১২ ও ২০১৮ সালের ইউরোপা লিগ জিতেছেন সিমিওনি।

তিনবার লা লিগার বর্ষসেরা কোচ হয়েছেন সিমিওনি। কিন্তু জেতা হয়নি চ্যাম্পিয়নস লিগ। ২০১৪ ও ২০১৬ সালের ফাইনাল খেললেও হেরে গেছে রিয়াল মাদ্রিদের কাছে।

লা লিগার এই মৌসুমে অ্যাতলেতিকো আছে তিন নম্বরে, শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে ৭ পয়েন্ট পেছনে। তাদের ঠিক উপরে রিয়াল। ইএসপিএনএফসি

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরান যুদ্ধে অংশ নেওয়া মার্কিন রণতরিতে ৮ সেনার আত্মহত্যার চেষ্টা
ইরান যুদ্ধে অংশ নেওয়া মার্কিন রণতরিতে ৮ সেনার আত্মহত্যার চেষ্টা
চার ডিজিটাল ব্যাংকের অনুমোদন
চার ডিজিটাল ব্যাংকের অনুমোদন
ঢাকায় স্থগিত পাকিস্তানি শিল্পী মুর্তজা কিজিলবাশের কনসার্ট
ঢাকায় স্থগিত পাকিস্তানি শিল্পী মুর্তজা কিজিলবাশের কনসার্ট
টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিয়ে আশাবাদী মুশতাক
টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিয়ে আশাবাদী মুশতাক
সর্বাধিক পঠিত
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি
ইলিশের দাম কেজিতে কমেছে ৩০০ টাকা, বাজারে বেড়েছে সরবরাহ
ইলিশের দাম কেজিতে কমেছে ৩০০ টাকা, বাজারে বেড়েছে সরবরাহ
আগাম কর দিয়েও ৫ শতাংশ ছাড় থেকে বঞ্চিত করদাতারা
আগাম কর দিয়েও ৫ শতাংশ ছাড় থেকে বঞ্চিত করদাতারা
স্লিপার বাসে ‘পোড়া গন্ধ’ পেয়েও থামাননি চালক, আগুনে প্রাণ হারালেন ৯ জন 
স্লিপার বাসে ‘পোড়া গন্ধ’ পেয়েও থামাননি চালক, আগুনে প্রাণ হারালেন ৯ জন